‘আমাদের যা পাওয়ার কথা ছিল তা পাইনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ১৩:৪০আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৩:৫২

আলোচনা সভায় রাঙ্গা জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘আমরা নির্বাচন নিয়ে সন্তুষ্ট নই। তবে আমাদের যা পাওয়ার কথা ছিল তা পাইনি।’

মঙ্গলবার ( ১ জানুয়ারি) বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টির  ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাঙ্গা বলেন, ‘আমাদের ৩০টি আসন দেওয়া হয়েছিল। সেখান থেকে ২৪টি করা হয়েছে। এখানে আমরা ২২টি তে ফল পেয়েছি। নির্বাচনে আমাদের ওপর অনেক নির্যাতন করা হয়েছে। অনেক জায়গায় এজেন্টও থাকতে দেওয়া হয়নি। তবুও বলবো, নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী আমরা বিরোধী দল হতে পারবো সমস্যা নাই। মহাজোটের সঙ্গে আলোচনা করে ও দলের প্রেসিডিয়ামের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবো আমরা বিরোধী দলে  যাবো কিনা। এই সিদ্ধান্ত আগামীকাল নেওয়া হবে।’

রাজনীতিতে যে আমাদের ভুল ত্রুটি হয়নি তা বলার সুযোগ নেই বলেও উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘এখন আমাদের নারী এমপি হিসেবে বঞ্চিতদের জন্য কিছু করা যায় কিনা সে চেষ্টা করবো।’

দেশের অন্য দলের চেয়ে জাপা সংগঠিত দল বলেও দাবি করে রাঙ্গা বলেন,  ‘আমরা বিএনপি বা অন্য দল না, আমরা শক্তিশালী দল। আমি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবো, উনাকে বলবো কথায় কথায় বহিষ্কার করা দলকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি নিজেও চারবার বহিষ্কার হয়েছি।

চেয়ারম্যানকে ভুল বোঝানো এবং তাকে ভুল বোঝা নেতাকর্মীদেরও বিচার করা উচিত। তাহলে দল টিকে থাকবে। গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে রাজনীতির মাঠে থাকতে হবে। রাষ্ট্রে কোনও বিশৃঙ্খলা করা যাবে না।’

জাপার দফতর সম্পাদক সুলতান আহমেদের সঞ্চালনায় ও প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতি, আলমগীর সিকদার লোটন উপস্থিত ছিলেন।

/এইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান
আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান
বলিউডে নায়িকা হিসেবে অবহেলার অভিজ্ঞতা জানালেন কৃতি স্যানন
বলিউডে নায়িকা হিসেবে অবহেলার অভিজ্ঞতা জানালেন কৃতি স্যানন
বাংলা কিউআর লেনদেনে দোকানদারের খরচ কমলো
বাংলা কিউআর লেনদেনে দোকানদারের খরচ কমলো
সর্বাধিক পঠিত
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়