সৈয়দ আশরাফের জন্য কাঁদলেন নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৯, ১৯:১৪আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৯:৪৪

সৈয়দ আশরাফুল ইসলাম ও মোহাম্মদ নাসিম

সদ্য প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার (৪ জানুয়ারি) একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘সৈয়দ আশরাফ ছিলেন আমার আপন ভাইয়ের মতো। আমার আপন ভাই চলে গেছেন।’ সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতিচারণ করতে গিয়ে ছলছল চোখে নাসিম বলেন, ‘শহীদ চার নেতা জীবন দিয়েছেন। তারা দেশের জন্য জীবন দিয়েছেন। আশরাফ সবসময় রাজনীতির সংকটের সময়ে সাহস ও নিষ্ঠা নিয়ে কাজ করেছেন। তিনি দলের সাধারণ সম্পাদক ছিলেন একাধিকবার। মন্ত্রী ছিলেন। দীর্ঘদিন ধরে একটা রোগে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসার পুরো ব্যবস্থা প্রধানমন্ত্রী নিজে করেছেন। তিনি (প্রধানমন্ত্রী) সবসময় তার খোঁজ-খবর নিয়েছেন। তাকে আমরা হারিয়েছি, যেন আমরা নিজের ভাই হারিয়েছি। রাজনৈতিক জীবনে তার নিষ্ঠা, সাহস সবসময় বাংলাদেশের মানুষ মনে রাখবে। আমরা তাকে আবারও শ্রদ্ধা জানাচ্ছি।’

প্রসঙ্গত, মোহাম্মদ নাসিম এবং সৈয়দ আশরাফুল ইসলামের বাবা ক্যাপ্টেন (অব.) মনসুর আলী ও সৈয়দ নজরুল ইসলাম— দুজনই ১৯৭৫ সালের ৩ নভেম্বর তৎকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় ঘাতকের হাতে নিহত হন। আশরাফের বাবা সৈয়দ নজরুল ইসলাম ছিলেন প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি।

/এমএইচ/টিওয়াই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
সর্বশেষ খবর
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’