বিরোধী দল সংসদেও হয়, সংসদের বাইরেও হয়: আদালতে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৯, ১৬:৫৩ আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৮:৫৫

খালেদা জিয়া (ফাইল ফটো) কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে বলেছেন, ‘বিরোধী দল সংসদেও হয়, সংসদের বাইরেও হয়। বিরোধী দল সবখানেই হয়। জনগণের হয়ে যারা কথা বলেন তারাই বিরোধী দল।’
রবিবার (১৩ জানুয়ারি) দুপুরে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে নাইকো দুর্নীতি মামলার শুনানির সময় তিনি এ কথা বলেন।
এর আগে এই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ তার নিজের পক্ষে শুনানিতে বলেন, ‘আজ আমরা বিরোধী দলে আছি বলে এই অবস্থা।’ সে সময় এক আইনজীবী প্রশ্ন করেন ‘আমরা কি বিরোধী দলে আছি?’ তখন খালেদা জিয়া মুচকি হেসে বলেন, বিরোধী দল সংসদেও হয়, সংসদের বাইরেও হয়। বিরোধী দল সবখানেই হয়। জনগণের হয়ে যারা কথা বলেন তারাই বিরোধী দল।’
শুনানি শেষে দুপুর ১টা ৫৩ মিনিটে খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। এ মামলার পরবর্তী শুনানির তারিখ ২১ জানুয়ারি ধার্য করা হয়েছে।

/টিএইচ/ইউআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরিবের স্বাস্থ্যকেন্দ্রে ৬ ঘণ্টার তাণ্ডব, টেরই পেলো না পুলিশ?
গরিবের স্বাস্থ্যকেন্দ্রে ৬ ঘণ্টার তাণ্ডব, টেরই পেলো না পুলিশ?
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মীরসরাইয়ে ক্যামিক্যাল কারখানায় আগুন 
মীরসরাইয়ে ক্যামিক্যাল কারখানায় আগুন 
বদলে যাচ্ছে এটিইউয়ের নাম
বদলে যাচ্ছে এটিইউয়ের নাম
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা