ঐক্যফ্রন্টের নেতারা সিলেট যাচ্ছেন কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৯, ১৮:১৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৮:১৫

জাতীয় ঐক্যফ্রন্ট আগামীকাল সোমবার (১৪ জানুয়ারি) সিলেটে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা। নির্বাচনের দিন নিহত ফ্রন্টের এক কর্মীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তারা সিলেট যাচ্ছেন।
ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহাঙ্গীর আলম মিন্টু বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার সকাল ১০টায় ফ্রন্ট নেতারা জেলার বালাগঞ্জের উদ্দেশে রওয়ানা হবেন।
ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মোহসীন মন্টুসহ অনেকেই সিলেটে যাবেন।
জাহাঙ্গীর আলম মিন্টু জানান, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সহিংসতায় নিহত এক কর্মীর পরিবারের প্রতি সমবেদনা ও সান্ত্বনা জানাতে সিলেটের বালাগঞ্জে যাবেন ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা।
এর আগে ঐক্যফ্রন্টের নেতারা গত ৫ জানুয়ারি নোয়াখালীতে গণধর্ষণের শিকার নারীকে দেখতে গিয়েছিলেন।

/এএইচআর/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
কাল থেকে অফিস শুরু করবো, গেলে বুঝতে পারবো মন্ত্রণালয়ের পরিধি কত: পার্থ
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: শাহে আলম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী সাচিং প্রুর শ্রদ্ধা
সর্বশেষ খবর
মূল্যস্ফীতি, ঋণসংকট ও বিনিয়োগে স্থবিরতায় উদ্বেগ বেসরকারি খাতের
মূল্যস্ফীতি, ঋণসংকট ও বিনিয়োগে স্থবিরতায় উদ্বেগ বেসরকারি খাতের
তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক
তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক
১৭ বছর পর আরএমপিতে পুনঃস্থাপিত খালেদা জিয়ার নামফলক
১৭ বছর পর আরএমপিতে পুনঃস্থাপিত খালেদা জিয়ার নামফলক
বেসরকারি বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার অর্থমন্ত্রীর
বেসরকারি বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার অর্থমন্ত্রীর
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী