বিএনপি ছাড়াই ঐক্যফ্রন্টের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ১৭:২৯ আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৩৮

 

বৈঠকে অংশ নিতে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের নেতাদের কয়েকজন

অন্যতম প্রধান শরিক হলেও বিএনপির প্রতিনিধির অনুপস্থিতিতেই চলছে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টার দিকে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শুরু হয়। ৫টা ৫০ মিনিটে বৈঠক শেষ হয়। এতে বিএনপির কোনও প্রতিনিধিই অংশ নেননি।

এ বিষয়ে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি মিটিংয়ের খবর জানি না। আমাকে জানানো হয়নি, এটা আমি বলতে পারি। তাই বলতে পারবো না কিসের মিটিং।’
ঐক্যফ্রন্ট সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কর্মকৌশল নির্ধারণ এবং জাতীয় সংলাপের বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে বিকাল ৪টায় শুরুর কথা থাকলেও বিকাল ৫টার দিকে বৈঠক শুরু হয়।
ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্টের নেতা সুলতান মোহাম্মদ মুনসুর প্রমুখ।
এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধারণা করছি সংলাপের বিষয়ে আলোচনা হবে। এছাড়া নির্বাচন পরবর্তী কর্মকৌশলসহ সব বিষয়েই আলোচনা হতে পারে।’
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত বৈঠকে বিএনপির কোনও প্রতিনিধি অংশ নিতে আসেননি। এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীও বৈঠকে অংশ নেননি। এ বিষয়ে জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

আরও পড়ুন: ঐক্যফ্রন্টে বিন্দুমাত্র অনৈক্য নেই: গণফোরাম

/এসটিএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
সর্বশেষ খবর
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত