শেষদিনে আ.লীগের ফরম সংগ্রহ করছেন মনোনয়নপ্রত্যাশীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৯, ১০:৪৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৩:১০

আওয়ামী লীগের ফরম সংগ্রহ করছেন নারী সংরক্ষিত আসনের মনোনয়নপ্রত্যাশীরা (ফাইল ছবি) একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের শেষদিনের ফরম বিক্রির কার্যক্রম চলছে। শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ করতে পারবেন মনোনয়নপ্রত্যাশীরা। আজ সকাল ১০টা থেকে ফরম বিক্রি শুরু হয়। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করেন।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) তৃতীয় দিন পর্যন্ত মোট ১ হাজার ৩৮৩টি ফরম বিক্রি হয়েছে। বিপরীতে জমা পড়েছে মোট ৭২৫টি ফরম।

আগামী রবিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা পর্যন্ত একই স্থানে মনোনয়নপ্রত্যাশীরা সংগৃহীত ফরম জমা দিতে পারবেন বলেও জানান তিনি।

গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। একক দল হিসেবে প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৩টিতে মনোনয়ন দিতে পারবে আওয়ামী লীগ।

/এমএইচবি/টিটি/এমওএফ/
সম্পর্কিত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদের তিন দিনের রিমান্ড
আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল নিয়ে সংঘর্ষ, আহত ১৫
সর্বশেষ খবর
২০-৩০ হাজার টাকা বাজেট? জেনে নিন দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোনের খুঁটিনাটি
২০-৩০ হাজার টাকা বাজেট? জেনে নিন দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোনের খুঁটিনাটি
ব্রাজিলকে নিয়ে জাপান স্ট্রাইকারের নেতিবাচক মন্তব্যে আনচেলত্তি কী বললেন
ব্রাজিলকে নিয়ে জাপান স্ট্রাইকারের নেতিবাচক মন্তব্যে আনচেলত্তি কী বললেন
অন্তঃসত্ত্বা কনে, জমকালো বিয়ে: যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে ‘শটগান ওয়েডিং’
অন্তঃসত্ত্বা কনে, জমকালো বিয়ে: যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে ‘শটগান ওয়েডিং’
জাপানের বিপক্ষে নেইমার কখন নামবেন ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ
জাপানের বিপক্ষে নেইমার কখন নামবেন ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প