কৃষকের কান্না থামান: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৯, ১৬:২৬আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৭:৫১

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ কৃষকের কান্না থামাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ। তিনি বলেন, ‘কৃষকরা বাজারে গিয়ে উৎপাদিত পণ্যের মূল্য না পেয়ে কান্নাকাটি করলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না।’

বুধবার (২৩ জানুয়ারি) বিকালে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দেশের কৃষকদের দুর্দশার কারণ ও করণীয় নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইউনুছ আহমদ বলেন, ‘গণমাধ্যমে উঠে এসেছে ডিজেল ও সারের মূল্যবৃদ্ধির কারণে হবিগঞ্জের কৃষকরা বিপাকে। অন্যদিকে বগুড়ার সবজি চাষিরা খরচ তুলতে না পেরে বাজারে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন। কৃষকের এ দুর্বিষহ অবস্থা দেশের ভবিষ্যতের জন্য কোনোভাবে ভালো খবর নয়। দারিদ্র্য ও অশিক্ষা দূর হবে না। নগরের ওপর চাপ কমবে না। বৃহত্তর জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত থেকে যাবে। অদূর ভবিষ্যতে দেশে কৃষক খুঁজে পাওয়া যাবে না।’

ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, ‘অবকাঠামো উন্নয়ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সুবিধা বৃদ্ধির চেয়ে কৃষককে ক্ষতির হাত থেকে রক্ষা করে লাভবান করতে সার, সেচ, বীজ বিনামূল্যে প্রদান করতে হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন বলেন, ‘দেশের কৃষকরা আজ সংকটাপন্ন, তাদের কল্যাণে কোনও সরকারই বাস্তবমুখী কোনও পদক্ষেপ নেয়নি। সরকার যদি কৃষককে ক্ষতির হাত থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপ না নেয়, তবে ‘কৃষক মুক্তির সনদ’ ইসলামী কৃষক-মজুর আন্দোলনের ১৫ দফা দাবি নিয়ে কৃষকরা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় দেশব্যাপী আন্দোলনে নামতে বাধ্য হবে।’

আলোচনায় অংশ নেন দলটির যুগ্ম-মহাসচিব মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম ও ইসলামী কৃষক-মজুর আন্দোলনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামাবাদে ‘জুলাই শহীদ দিবস’ পালন
ইসলামাবাদে ‘জুলাই শহীদ দিবস’ পালন
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এক সপ্তাহ ধরে ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার পরিবারে ত্রাণ পৌঁছায়নি
এক সপ্তাহ ধরে ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার পরিবারে ত্রাণ পৌঁছায়নি
সর্বাধিক পঠিত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম