মনোনয়ন না পেলেও নিঃস্বার্থভাবে কাজ করবো: আদম তমিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৯, ১৭:২৫ আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৭:৫৫

মেযর পদে মনোনয়ন পেতে আবেদন জমা দিচ্ছেন আদম তমিজি মনোনয়ন না পেলেও দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মযের পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আদম তমিজি হক। শুক্রবার (২৫ জানুয়ারি) বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন আবেদন জমা দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। তার কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

মনোনয়ন জমা দিয়ে আদম তমিজি বলেন, ‘আমি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিবেচনা করে, যোগ্য মনে করে তাহলে মনোনয়ন পাবো ইনশাল্লাহ। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে রাজধানীর বস্তিবাসীর বেসিক হিউম্যান রাইটস নিয়ে কাজ করবো। যেমন স্যানিটেশন, রাস্তা ঘাটের কিছু সমস্যা আছে। ইতোমধ্যে আমরা মানবিক ঢাকার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ২০টি স্কুল বানিয়েছি।’

তিনি আরও বলেন, নিম্ন আয়ের মানুষের জন্য আমরা সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করতে চাই। আমাদের প্রধান ফোকাস থাকবে ১৫ মাসে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া।
তবে মনোনয়ন না পেলেও দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবো। 

 

/এসও/টিটি/
সম্পর্কিত
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
সর্বশেষ খবর
ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিয়েছেন ট্রাম্প: জেলেনস্কি
ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিয়েছেন ট্রাম্প: জেলেনস্কি
পরিচিত কণ্ঠে ‘সন্তান বিপদে’ বলে অভিভাবকদের ফোন: প্রতারণার নতুন ফাঁদ
পরিচিত কণ্ঠে ‘সন্তান বিপদে’ বলে অভিভাবকদের ফোন: প্রতারণার নতুন ফাঁদ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ