জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রতারণামূলক: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৯, ০২:০৮আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০২:১১

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে ‘প্রতারনামূলক’ অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণের পর মুঠোফোনে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচনে মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি এবং তারা (ক্ষমতাসীন) একটা ভয়াবহ রকমের বাংলাদেশের নজিরবিহীন ভোট ডাকাতি করেছে যা ইতোপূর্বে বাংলাদেশ কখনও দেখেনি। সেই ভোটের মাধ্যমে তারা ক্ষমতা আবার দখল করে নিয়েছেন, আবার এসছেন, এসে তারা দেশ পরিচালনা করবেন এবং বলছেন বিরোধী দলকে পার্লামেন্টে যাওয়ার জন্যে। আমি মনে করি, এটা আরও একটা প্রতারণা যা জনগণের সঙ্গে করা হচ্ছে, বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে মানুষকে।’

একাদশ সংসদে যাওয়ার বিষয়ে দলের অবস্থান আবারও পরিষ্কার করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সংসদে তো …। কীভাবে এটাকে সংসদ হিসেবে ধরে নেওয়া হবে। আমরা বলেছি, ফলাফল প্রত্যাখ্যান করেছি। এই মুহূর্তে সংসদ যাওয়ার বা শপথ নেওয়ার প্রশ্নই উঠতে পারে না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বলেছি যে, এ নির্বাচন বাতিল করেন, আবার নতুন নির্বাচন দেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন করেন, গ্রহণযোগ্য নির্বাচন দেন। সবাই অংশগ্রহণ করবে। তারপরে যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে সংসদ এবং সরকার গঠন হবে। আমরা তো আগেই বলে দিয়েছি। নতুন করে বলার কিছু নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর তার বক্তব্যের মধ্যে যে ব্যাখ্যা দিয়েছেন, কেন তার বিজয় হলো? সেই ব্যাখ্যাই প্রমাণ করে যে তারা আসলে কোনও বিজয় অর্জন করেনি, জনগণের ভোটকে ডাকাতি করে নিয়ে গিয়ে ক্ষমতা দখল করে বসেছেন। প্রথম তার (প্রধানমন্ত্রী) ব্যাখ্যাটা সেটাই প্রমাণ করে। কারণ ইতোপূর্বে আপনার (শেখ হাসিনা) কোনও ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয়নি। সঠিক ভোটে জিতলে কোনও ব্যাখ্যা দেয়ার প্রয়োজন হয় না। ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পত্র-পত্রিকা, মিডিয়া এবং বিভিন্ন দেশগুলো বক্তব্যের মধ্যে এসছে যে, এই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হয়নি এবং এখানে মানুষের মতামতের প্রতিফলন হয়নি। ভয়াবহ রকমের নজিরবিহীন ভোট ডাকাতি করেছে।’

/এসটিএস/এআর/
সম্পর্কিত
জুলাই সদন নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল 
মির্জা ফখরুলের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো
সংবিধান সংশোধন: কোন পথে বিএনপি
সর্বশেষ খবর
সমালোচকদের উদ্দেশে মেসি, ‘আমাদের অর্জনের পেছনে কাকতালীয় ঘটনা নেই’
সমালোচকদের উদ্দেশে মেসি, ‘আমাদের অর্জনের পেছনে কাকতালীয় ঘটনা নেই’
ক্র্যাব চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ক্র্যাব চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
জুলাই সদন নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল 
জুলাই সদন নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল 
ফোনে বেশি টাইপ করছেন? বুড়ো আঙুলের ব্যথা জানাচ্ছে বড় বিপদের ইঙ্গিত
ফোনে বেশি টাইপ করছেন? বুড়ো আঙুলের ব্যথা জানাচ্ছে বড় বিপদের ইঙ্গিত
সর্বাধিক পঠিত
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর