‘খালেদা জিয়ার জামিন নিয়ে মুক্তিপণ আদায়ের মতো আচরণ করছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৯, ১২:১৮আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১২:৩১

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন ইস্যুতে সরকার  মুক্তিপণ আদায়ের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘নানা কৌশলে খালেদা জিয়ার জামিন বিলম্বিত করা হচ্ছে। সরকার তার সঙ্গে মুক্তিপণ আদায়ের মতো আচরণ করছে।’ 

শনিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘কারাগারে খালেদা জিয়ার বাস করার জায়গাটির কোনও পরিবর্তন হয়নি। অস্বাস্থ্যকর, স্যাঁতসেঁতে ও ধুলাবালিতে আকীর্ণ কক্ষটিতে তাকে থাকতে বাধ্য করা হচ্ছে। বারবার এ বিষয়ে কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও তারা কান দিচ্ছে না। তার সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা অমানবিক।’

খালেদা জিয়ার অসুস্থতার কথা বিবেচনা না করে তাকে ঘনঘন আদালতে হাজির হতে বাধ্য করা হচ্ছে বলে দাবি করে রিজভী বলেন, ‘আদালতে অপরিসর এবং বসার অনুপযোগী একটি পরিবেশে তাকে নিয়ে আসা হয় বারবার। তিনি এ নিয়ে প্রতিবাদ করলেও কর্তৃপক্ষ এ বিষয়ে দৃষ্টি দিচ্ছেন না। আমি অবিলম্বে তার সুচিকিৎসা নিশ্চিত ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের ১৩ কারণে নির্বাচনে জয়ী হয়েছে। বিএনপির সাতটি ব্যর্থতায় পরাজয় হয়েছে। ভোটের আগের দিন রাতে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এখন তিনি জ্ঞানতাপস সেজে সফলতা-বিফলতার পরিসংখ্যান দিচ্ছেন। তবে প্রধানমন্ত্রী ভোট ডাকাতিতে জড়িত নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দিতে ভুলেননি-আসলে এটিই হচ্ছে তার প্রকৃত ধন্যবাদ।’

বিএনপি ভেঙে যাবে- ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন,  ‘আওয়ামী লীগ তো ভেতর থেকে ভেঙে চুপসে গেছে। সেখানে নানাপন্থী এবং সিনিয়র-জুনিয়র নানা ধারা আছে। যে কারণে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারেনি। পুলিশের ওপর নির্ভরশীল হয়ে রাতের আঁধারে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করতে হয়েছে। বিএনপির মধ্যে এমন কোনও বিভেদ নেই।’

 

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
জামায়াত কোন বিপ্লবের সম্ভাবনা দেখে?
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
সর্বশেষ খবর
বিশ্বকাপের আড়ালে বিদেশিদের ‘আমেরিকা দর্শন’
বিশ্বকাপের আড়ালে বিদেশিদের ‘আমেরিকা দর্শন’
কাতারে দুর্ঘটনায় পিতার মৃত্যুর ১৪ বছর পর পুত্রের একই পরিণতি
কানাইঘাটের ৫ পরিবারে মাতমকাতারে দুর্ঘটনায় পিতার মৃত্যুর ১৪ বছর পর পুত্রের একই পরিণতি
ওজন কমাতে দই কতটা কার্যকর
ওজন কমাতে দই কতটা কার্যকর
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি 
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি 
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি