গণফোরাম সদস্যদের শপথ নেওয়ার কথা জানে না বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৯, ১৩:১৫আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৩:৫৪

রুহুল কবির রিজভী গণফোরাম সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে বিএনপি কিছু জানে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমি এখনও কিছু জানি না তারা শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিনা। আমি যতটুকু জানি, জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপিসহ সবাই একমত হয়ে সিদ্ধান্ত নেবেন। আমার মনে হয় এটা কেউ কোনোভাবে সংবাদ প্রচার করেছে। এটা অপপ্রচার হয়েছে।’

সোমবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রিজভী আরও বলেন, ‘দলীয় সিদ্ধান্ত ছাড়া তারা কীভাবে শপথ নেওয়ার কথা বলেন। সবাই ঐক্যবদ্ধ আছে। যা করা হবে সবার একই সিদ্ধান্তে হবে। আমি মনে করি শপথ না নেওয়ার বিষয়ে এর আগে যে সিদ্ধান্ত হয়েছিল সেটা এখনও বলবৎ আছে।’

নির্বাচনি ট্রাইব্যুনালে প্রার্থীদের মামলা করার বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, ‘যার যার মতো করে প্রার্থীরা মামলা করবে। কেউ করেছে কিনা সেটা জানা নেই। তবে করলে করতে পারে। এই সরকারের সঙ্গে মামলা কী করবে, আর কী হবে? সবকিছু তো একাকার। তারপরও যারা মামলা করার তারা করবে।’

গণভবনে চায়ের দাওয়াত সম্পর্কে রিজভী বলেন, ‘আমি একা বললে তো হবে না। এটা দলীয়ভাবে যারা সিনিয়র আছেন তারা সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে যথাসময়ে জেনে যাবেন।’

লিখিত বক্তব্যে রিজভী অভিযোগ করেন, ‘জনগণ ৩০ ডিসেম্বর ভোট দিতে পারেনি। কিন্তু ২৯ ডিসেম্বর রাতে ভোটারবিহীন ব্যালট বাক্স পূর্ণ হয়েছে। নির্বাচনোত্তর সরকার নিজেকে যে নামেই অভিহিত করুক, সেটি অবৈধ সরকার। এই সরকার রাতের আঁধারের ভোটের সরকার। অথচ আওয়ামী লীগ বলছে তাদের প্রার্থীরা নাকি লাখ লাখ ভোটে বিজয়ী হয়েছে। প্রকৃত ভোটাররা এই কথায় নিজেদের অধিকার হারিয়ে বিস্ময়ে হতবাক হয়েছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘তার জামিন পেতে আইনি কোনও বাধা নেই। তাকে আটকিয়ে রাখতে আইনের ফাঁক দিয়ে বেআইনি রাস্তায় নানা চক্রান্ত চলছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

/এএইচআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প চেয়েছেন বলে আমরা ১৪টি বোয়িং কিনছি, এয়ারবাসও কিনবো: বিমানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করলেন রিজভী 
সর্বশেষ খবর
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
আফগানিস্তান সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় বুমরা
আফগানিস্তান সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় বুমরা
হাতিরঝিল লেক থেকে পিস্তলের ৪৮ রাউন্ড গুলি উদ্ধার
হাতিরঝিল লেক থেকে পিস্তলের ৪৮ রাউন্ড গুলি উদ্ধার
নেপাল দূতাবাসের শোকবইয়ে জামায়াত সেক্রেটারির সই
নেপাল দূতাবাসের শোকবইয়ে জামায়াত সেক্রেটারির সই
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত