গণভবনে ডাক পেয়েছে বি. চৌধুরীর যুক্তফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৯, ১৮:০৮আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৮:৩৯

বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এবং যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং চা-চক্রের আমন্ত্রণ গ্রহণ করেছেন। সোমবার (২৮ জানুয়ারি) বি. চৌধুরী এবং বিকল্পধারা ও যুক্তফ্রন্ট নেতাদের নামে আলাদাভাবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পাঠানো হয়। বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

বি. চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের নেতারা হলেন—বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, আব্দুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, এইচ এম গোলাম রেজা, বিকল্পধারার সহ-সভাপতি মাহবুব আলী, মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, মহাসচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপি চেয়ারম্যান আলহাজ খোন্দকার গোলাম মোর্ত্তুজা, মহাসচিব মো. মঞ্জুর হোসেইন ঈসা, জাতীয় জনতা পার্টির সভাপতি শেখ মো. আসাদুজ্জামান, বাংলাদেশ জনদল চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট চেয়ারম্যান দীলিপ কুমার দাসগুপ্ত এবং লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী।
এদিকে, বি. বদরুদ্দোজা চৌধুরী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও সাবেক বিএমএ নেতা ডা. রফিকুল ইসলাম চৌধুরীকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য নিযুক্ত করেছেন। উল্লেখ্য, ডা. রফিক চৌধুরী একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে পদত্যাগ করে বিকল্পধারায় যোগ দেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে: ডা. এজাজ
এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে: ডা. এজাজ
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিল ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিল ভারতীয় হাইকমিশন
খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
মেসির নাগালের বাইরে যে বিশ্বকাপ রেকর্ড গড়েছেন রোনালদো
মেসির নাগালের বাইরে যে বিশ্বকাপ রেকর্ড গড়েছেন রোনালদো
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ