বিএনপি স্বৈরতন্ত্রের কাক: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ১৫:০৩আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৫:০৪

সলঙ্গা দিবস উপলক্ষে আলোচনা সভা বিএন‌পি গণতন্ত্রের দোহাই দিয়ে রাজনীতির মাঠে ঘোরাফেরা করছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘বিএনপি একাত্তর ও ২১ আগস্টের খুনিদের পক্ষে কথা বলছে। যারা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয় ও তাদের পক্ষে কথা বলে, তারা আসলে গণতন্ত্রের ময়ূর না, তারা স্বৈরতন্ত্রের কাক।’ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঐতিহাসিক সলঙ্গা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইনু অভিযোগ করেন, ‘বিএনপি গণতন্ত্রের ময়ূরদের ঠোকরাচ্ছে। এ জন্য সুষ্ঠু নির্বাচন হওয়ার পরও তারা নির্বাচনের ফলাফল বানচালের জন্য নতুন চক্রান্ত করছে।’

তিনি বিএনপি-জামায়াতকে জাতির কাছে মাফ চেয়ে, তওবা করে রাজনীতি করার আহ্বান জানান।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম বলেন, নতুন প্রজন্ম অনেকেই সলঙ্গা বিদ্রোহের ইতিহাস জানে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমার বাবা কথা দিয়েছিলেন সলঙ্গাকে থানা ঘোষণা করবেন। পরবর্তীতে আমি যখন ১৯৯৬ সালে মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করি তখন সলঙ্গাকে থানা হিসেবে ঘোষণা করি।

তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো সলঙ্গাকে যেন উপজেলা হিসেবে ঘোষণা করা হয় এবং এর ঐতিহ্য স্মরণীয় করে রাখতে ঢাকার ভেতরে যেন একটি স্মৃতিফলক স্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শহিদুল ইসলাম ও গণআজাদী লীগের প্রধান উপদেষ্টা সৈয়দ শামসুল আলম, গণআজাদী লীগের সিনিয়র সভাপতি ডক্টর নাসির উদ্দিন খান।

 

/এইচএন/টিটি/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি