চা চক্রে অংশ নেবে না ঐক্যফ্রন্ট, চিঠি পৌঁছে দেওয়া হয়েছে গণভবনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৯


ঐক্যফ্রন্টের চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও চা চক্র অনুষ্ঠানের আমন্ত্রণে জাতীয় ঐক্যফ্রন্টের কেউ যাবেন না বলে আগেই জানানো হয়েছে। এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চিঠি পৌঁছে দিয়েছেন ঐক্যফ্রন্টের তিন সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার বেলা পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. খোরশেদ আলম এই চিঠি গ্রহণ করেন।  

এর আগে শুক্রবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল গণভবনে যান। প্রতিনিধি দলের সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চিঠি নিয়ে সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এসেছি। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. খোরশেদ আলমের কাছে চিঠি বুঝিয়ে দেওয়া হয়েছে।' ঐক্যফ্রন্টের চিঠি নিয়ে গণভবনে বিএনপির প্রতিনিধি দল

ঐক্যফ্রন্টের চিঠিতে বলা হয়েছে, ‘গণভবনে ২ ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণের জন্য আপনাকে (প্রধানমন্ত্রী) ধন্যবাদ। আজ জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় মাননীয় প্রধানমন্ত্রীর চা চক্রের আমন্ত্রণ অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হয়েছে। কমিটি এই চা চক্রে অংশ না নেওয়ার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়েছে, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত সরকার কোনোভাবেই নৈতিক নয়। সেইদিন দেশের মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা হরণ করা হয়েছে। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতাকর্মী এখনও জেলে আছে। নতুন নতুন মামলায় আরও অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর আহুত চা-চক্রে অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়।’

প্রসঙ্গত, আগামীকাল ২ ফেব্রুয়ারি একাদশ সংসদ নির্বাচনের আগে যে ৭৬টি দলের সঙ্গে সরকার সংলাপ করেছে তাদের আবারও গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঐক্যফ্রন্টের কেউ যাবে না। ভোট ডাকাতির পর চা চক্র প্রহসন ছাড়া কিছুই না। আমরা এতে যাওয়ার প্রয়োজন মনে করি না।’


আরও পড়ুন- গণশুনানি করবে ঐক্যফ্রন্ট, বৈঠকে অংশগ্রহণ বিএনপির

 

 

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
নানা অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে: রিজভী
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
সর্বশেষ খবর
ইরান যুদ্ধের ঝুঁকির মধ্যেও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকার সতর্ক: তথ্য উপদেষ্টা
ইরান যুদ্ধের ঝুঁকির মধ্যেও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকার সতর্ক: তথ্য উপদেষ্টা
বড়দিনের চার মাস আগেই যেখানে জমে উঠেছে উৎসবের আমেজ
বড়দিনের চার মাস আগেই যেখানে জমে উঠেছে উৎসবের আমেজ
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের সাবেক কোচের বিস্ফোরণ, মেরে ফেলার হুমকি!
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের সাবেক কোচের বিস্ফোরণ, মেরে ফেলার হুমকি!
মব সহিংসতা: শুধু সংখ্যা নয়, খুঁজতে হবে ধরন
মব সহিংসতা: শুধু সংখ্যা নয়, খুঁজতে হবে ধরন
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ