আগামীকাল (শনিবার, ২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করবেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। দুপুর ১টায় রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) দলের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
ইকবাল সিদ্দিকী জানান, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে দলীয় পর্যবেক্ষণ ও পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে ২ ফেব্রুয়ারি সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে (৮০ মতিঝিল বা/এ, ঢাকা) কৃষক শ্রমিক জনতা লীগের এক বর্ধিত সভার আযোজন করা হয়েছে। তিনি জানান, সভা শেষে দুপুর ১টায় প্রেস ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত ঘোষণা করবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।








