প্রশাসনের অতি উৎসাহী অংশ নির্বাচনে অনিয়ম করেছে: বাংলাদেশ জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৮

শরীফ নূরুল আম্বিয়া বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতারা বলেছেন, প্রশাসনের একশ্রেণির অতি উৎসাহী অংশ ভোটের আগের রাতেই ভুয়া ভোটের মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি করে রাখাসহ নানা অনিয়ম করেছে। এ কলঙ্কিত ঘটনার মাধ্যমে নির্বাচিত সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ কলঙ্কের দাগ মুছতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের নির্বাচনের পুনরাবৃত্তি যেন না ঘটে, তা নিশ্চিত করতে হবে।

শুক্র ও শনিবার  (১ ও ২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) জাতীয় কমিটির তৃতীয় সাধারণ সভায় এসব মন্তব্য করেন নেতারা। সংগঠনের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন— বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ড. মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নওয়াব, মঞ্জুরুল হক মঞ্জু, সহসভাপতি কলন্দর আলী, গিয়াসউদ্দিন আহমেদ, এটিএম মহব্বত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদল, সাংগঠনিক সম্পাদক রফিকুল হক খোকন, ড. বীণা শিকদার প্রমুখ। সভা পরিচালনা করেন দলের  যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার।

নেতারা আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল ও জনগণ উদ্দীপনা ও আশা নিয়ে অংশগ্রহণ করলেও নির্বাচনের পরে বিষণ্নতায় আক্রান্ত হয়েছে গোটা জাতি। এ সভা থেকে দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের সরকারি সিদ্ধান্ত বাতিল করে আগের মতো অদলীয় ব্যক্তি পরিচয়ে উপজেলা চেয়ারম্যানসহ সব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা পুনর্বহালের জন্য দাবি জানানো হয়।

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
‘বার্থ ট্যুরিজম’ কী, কেন এই ভ্রমণপ্রবণতায় লাগাম টানতে চাইছে আমেরিকা?
‘বার্থ ট্যুরিজম’ কী, কেন এই ভ্রমণপ্রবণতায় লাগাম টানতে চাইছে আমেরিকা?
বিএনপি কোনও বট বাহিনী চালায় না: তথ্য প্রতিমন্ত্রী
বিএনপি কোনও বট বাহিনী চালায় না: তথ্য প্রতিমন্ত্রী
নতুন দুই সেতুতে লাগবে না টোল, সুবিধা পাবে কত জেলার মানুষ
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের ২ সার্ভিস সেতু খুললোনতুন দুই সেতুতে লাগবে না টোল, সুবিধা পাবে কত জেলার মানুষ
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা