সংলাপের জন্য শেখ হাসিনার দরজা সবসময় খোলা: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২০

ওবায়দুল কাদের (ফাইল ফটো)
আলাপ-আলোচনা করতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সব সময় খোলা। কেউ কোনও বিষয়ে কথা বলতে চাইলে বা তার সঙ্গে নিয়মমাফিকভাবে আলাপ-আলোচনা করতে চাইলে তার দরজা খোলা আছে।’ সোমবার (৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

বিএনপি বা ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেন, ‘শেখ হাসিনার দরজা কারো জন্য কখনো বন্ধ ছিল না।’
এ সময় বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর এক বক্তব্যের জবাবে কাদের বলেন, ‘বিএনপি নেতিবাচক রাজনীতি করতে করতে খাদের কিনারায় চলে এসেছে। এ অবস্থায় তারা বেসামাল-বেপরোয়া হয়ে যখন যা খুশি তা-ই বলছে। তাদের কোনও যুক্তি নেই, এখানে কোনও বাস্তবতা নেই। কারণ, নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনও প্রশ্ন নেই; বরং সবাই অভিনন্দন জানাচ্ছে। একমাত্র বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতারাই নির্বাচনকে বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের হুমকির প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা আইনি বিষয়। আইনি যুদ্ধে তাদের নেত্রীকে মুক্ত করে আনলে তাদের স্বাগতম। তবে বিএনপি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবে, এটা এখন আর দেশের জনগণ বিশ্বাস করে না। কারণ, তাদের আন্দোলন আষাঢ়ে তর্জন-গর্জনেই সার। এর কোনও আবেদন নেই।’

উপজেলা চেয়ারম্যানের পদে মনোনয়নের জন্য নাম পাঠানোর ক্ষেত্রে এমপিরা প্রভাব খাটিয়ে একক নাম পাঠানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সে রকম অভিযোগ আসতে পারে। এখন এককভাবে নিয়ম ভঙ্গ করে যদি কোনও নাম বা তালিকা আসে সেজন্য তো আমাদের মনোনয়ন বোর্ড আছে। সেখানে এসব অভিযোগের ফয়সালা হবে। সঠিকভাবে নাম না এলে জরিপ রিপোর্ট ও অন্যান্য বিষয় মিলিয়ে আমরা মনোনয়ন দেবো। শুধু তৃণমূলের রিপোর্টের ওপর আমরা ভিত্তি করে কোনও সিদ্ধান্ত নেবো না।’

/এমএইচবি/টিটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে যেসব ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
সর্বশেষ খবর
খামেনির দাফন হলেও চাপা পড়বে না তার কট্টরপন্থা
খামেনির দাফন হলেও চাপা পড়বে না তার কট্টরপন্থা
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ
টাকা নয়, ডলার চায় বিমানবন্দরের ভিক্ষুকরা
টাকা নয়, ডলার চায় বিমানবন্দরের ভিক্ষুকরা
ব্রাজিলের জয়ে নাচের ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার
ব্রাজিলের জয়ে নাচের ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে