বিএনপি ছাড়লেন আলী আসগর লবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৯

আলী আসগর লবি (ছবি, সংগ্রহীত) বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর লবি। গত ২৪ জানুয়ারি তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সোমবার (৪ ফেব্রুয়ারি) তিনি নিজেই বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আলী আসগর লবি বলেন, ‘গত ১০ বছর ধরে আমি বিএনপির রাজনীতিতে সক্রিয় নয়। শারীরিক অসুস্থতার কারণে কোনও কর্মসূচিতে অংশ নিতে পারি নাই। ক্যানসারে আক্রান্ত হয়ে অস্ত্রোপচার করেছি। সপ্তাহে তিনদিন থেরাপিও নিতে হয় আমাকে। এছাড়া ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আমি আক্রান্ত। এসব কারণে বিএনপি থেকে পদত্যাগ করেছি।’
অন্য কোনও দলে যোগ দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ। আপাতত কোথাও যুক্ত হওয়ার সম্ভাবনা নেই।’

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ফোনে বলেন, ‘পদত্যাগের কথা শুনেছি। তবে এ বিষয়ে আমি কিছু জানি না।’   

/এএইচআর/ওআর/
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?