প্রার্থিতা ফিরে পেলেন জাপার শাফিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৫

শাফিন আহমেদ (ফাইল ছবি)

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ। বুধবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপিল শুনানি শেষে তার প্রার্থিতার আবেদন মঞ্জুর করা হয়। এর মাধ্যমে ২৮ ফেব্রুয়ারির ডিএনসিসির ভোটে লাঙ্গল প্রতীকে অংশ নেবেন তিনি। তবে নির্বাচন কমিশন বা সংক্ষুব্ধ কেউ চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

জানতে চাইলে শাফিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঋণ খেলাপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। অথচ আমার ব্যাংক হিসাব ক্লিয়ার ছিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করি। আজ শুনানি হলো; বিভাগীয় কমিশনার আমার পক্ষে রায় দিয়েছেন।’

দলীয় প্রতীক লাঙ্গলে ভোট করবেন উল্লেখ করে তিনি আরও জানান, তার প্রার্থিতা ফিরে পাওয়ায় ভোট আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আপিল শুনানির রায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসির উপ-নির্বাচনে ৫ জনের মনোনয়নপত্র বৈধ হয়। একজনের প্রার্থিতা ফিরে পাওয়ায় ভোটে ৬ জনের মনোনয়নপত্র টিকে থাকলো।

৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ফেব্রুয়ারি প্রতীক পেয়েই ভোটের প্রচারে নামবেন প্রার্থীরা।

অন্য মেয়র প্রার্থীরা হলেন– ক্ষমতাসীন দলের প্রার্থী আতিকুল ইসলাম, পিডিপির শাহীন খান, এনডিএমের ববি হাজ্জাজ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও স্বতন্ত্র মোহাম্মদ আব্দুর রহিম।

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের মালিক গ্রেফতার
কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের মালিক গ্রেফতার
বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার 
বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন