জনগণের অধিকার রক্ষায় সাহসী ভূমিকা রাখবে ছাত্রসমাজ: মন্টু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০২

 মোস্তফা মোহসীন মন্টু জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়কারী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু আশা প্রকাশ করে বলেছেন, ‘ছাত্রসমাজ অতীতের মতো জনগণের অধিকার রক্ষায় সাহসী ভূমিকা পালন করবে। ৫২, ৭১, ৯০ -এর মতো ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়বে ছাত্রসমাজ। মুক্তিযুদ্ধে যেভাবে বিজয় ছিনিয়ে এনেছে, ঠিক সেভাবে এবারও গণতন্ত্র উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে। এর মাধ্যমে দেশ ও সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস দূর হবে এবং ছাত্ররা অধিকার রক্ষায় সাহসী ভূমিকা পালন করবে।’
গণফোরামের ছাত্র সংগঠন ‘ঐক্যবদ্ধ ছাত্রসমাজ’ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের ইডেন কমপ্লেক্সে কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে এটা আমার বিশ্বাস।’
সভায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আওম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ, কাজী হাবিব, রওশন ইয়াজদানী, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সিনিয়র সহসভাপতি মো. সানজিদ রহমান শুভ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।

/এসটিএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারী বৃষ্টিতে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস
ভারী বৃষ্টিতে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস
ক্ষমতায় বসানোর কয়েক মাস পরই কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেপালি জেন-জি
ক্ষমতায় বসানোর কয়েক মাস পরই কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেপালি জেন-জি
এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে 
এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে 
বন ছেড়ে লোকালয়ে চলে এলো বিশাল অজগর, জীবনের ঝুঁকি নিয়ে বাঁচালেন কবিরাজ
বন ছেড়ে লোকালয়ে চলে এলো বিশাল অজগর, জীবনের ঝুঁকি নিয়ে বাঁচালেন কবিরাজ
সর্বাধিক পঠিত
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু