পর্যাপ্ত পাবলিক টয়লেট নির্মাণের দাবি ইসলামী আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪০

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর জনসংখ্যা বিবেচনায় পর্যাপ্ত সংখ্যায় পাবলিক টয়লেট নির্মাণের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। পাশাপাশি এসব টয়লেট ইজারা না দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবিও জানিয়েছে তারা। শনিবার (৯ ফেব্রুয়ারি) সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে দলটির নেতারা এ দাবি জানান।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এদিন বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এ সময় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন ও উদ্বুদ্ধকরণ প্রচারপত্র বিতরণ করেন দলটির নেতারা।
‘সুন্নাতের আমল করি, পরিচ্ছন্ন নগর গড়ি’ শ্লোগান নিয়ে দূষণমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়তে গণসচেতনতা সৃষ্টিতে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।
দলটির নেতাকর্মীরা এতে অংশ নিয়ে বায়তুল মোকাররম উত্তর গেট এলাকার সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম চালান।
অনুষ্ঠানে দলটির নেতা মাহবুবুর রহমান বলেন, ‘ঢাকা শহরের ৫৮টি খাল দখলমুক্ত করতে জনমত গঠন করতে হবে। ময়লা-আবর্জনা পরিবহনের ক্ষেত্রে ইঞ্জিন ও ইঞ্জিনবিহীন গাড়িতে ঢাকনা থাকা বাধ্যতামূলক করতে হবে। ডিজিটাল সাইনর্বোড, সব গণপরিবহন, যাত্রীছাউনিসহ পাবলিক প্লেসে সরকারিভাবে জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করতে হবে।’
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার উদ্ধুদ্ধকরণ প্রচারণার ব্যবস্থা করা প্রয়োজন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির ঢাকা দক্ষিণের সহসভাপতি আলতাফ হোসেন, মাওলানা এ বি এম জাকারিয়া, আব্দুল আউয়াল, ডা. শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম কবির প্রমুখ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাওয়ার তথ্য সঠিক: ডা. জাহেদ
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাওয়ার তথ্য সঠিক: ডা. জাহেদ
ইউপি নির্বাচনের ঘোষিত তারিখ চূড়ান্ত নয়
ইউপি নির্বাচনের ঘোষিত তারিখ চূড়ান্ত নয়
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান