নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করতেই বিডিআর বিদ্রোহ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১১

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করতে বিডিআর বিদ্রোহ হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,  ‘এই কারণে ৫৭ সেনা সদস্যকে প্রাণ দিতে হয়েছিল বলে।’
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে পিলখানা বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এ দিনের কথা স্মরণ করে দেশের জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নিতে হবে বলেও মনে করেন বিএনপির এ নীতি নির্ধারক।
মির্জা ফখরুলের অভিযোগ, সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করতেই এ হত্যাকাণ্ড চালানো হয়েছিল। দিনটি জাতির ইতিহাসের জন্য একটি কলঙ্কময় দিন।
পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি বলে দাবি করে বিএনপির মহাসচিব বলেন,  ‘হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করে এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’

তিনি বলেন,  ‘এই হত্যাকাণ্ডের যে তদন্তগুলো হয়েছিল, সেগুলোর পূর্ণাঙ্গ কোনও তদন্ত এখনও জাতির সামনে প্রকাশ করা হয়নি। বিশেষ করে সেনাবাহিনী যে তদন্ত করেছিল সেই তদন্ত এখনও পূর্ণাঙ্গ প্রকাশিত হয়নি। ফলে স্বাভাবিকভাবে জাতির সামনে প্রশ্ন থেকেই গেছে এই ভয়াবহ ঘটনার পেছনে কারা ছিল, কারা লাভবান হয়েছে এ বিষয়গুলো সেভাবে উদঘাটিত হয়নি।’

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির নেতা মেজর (অব.) ইব্রাহিম, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী