যাদের জনগণে আস্থা নেই, তারা ভোট বর্জন করে: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৯, ১৫:২০আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৫:২০

জাতীয় প্রেস ক্লাবে স্মরণসভায় বক্তব্য দেন মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ জনগণকে বিশ্বাস করে বলে কখনও ভোট বর্জন করেনি। যারা ভোট বর্জন করে, তাদের জনগণের ওপর আস্থা নেই।

শনিবার (২ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুর সালাম হলে প্রয়াত এ এম রফিকের স্মরণে স্মরণসভায় তিনি এসব কথা বলেন। রফিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের ট্রেজারার ও বঙ্গমাতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। বঙ্গমাতা পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

নাসিম বলেন, ‘বিএনপি ভোট বর্জন করে জনগণ থেকে দূরে থাকে। কারণ, বিএনপির জনগণের প্রতি আস্থা নেই। জনগণ থেকে দূরে সরে যাওয়ায়, তারা আর জনগণের মধ্যে নেই।’

বিএনপি ও তাদের সমমনা দলের প্রতি ইঙ্গিত করে নাসিম বলেন, ‘আপনারা আপনাদের নেতাকে জেলে রেখে নির্বাচন করলেন, অথচ ভোটের মাঠে থাকলেন না। নেতা জেলে, আপনারা কী আন্দোলন করেন, যে তিনি মুক্তি পান না ? এটা আপনাদের ব্যর্থতা।’

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘জনগণ থেকে বিচ্ছিন্ন থাকলে আপনাদের কোনও আন্দোলনই সফল হবে না, কোনও কাজে আসবে না। আপনারা জনগণের প্রতি আস্থা বাড়ান।’

১৪ দলের মুখপাত্র বলেন, ‘দেশব্যাপী উপজেলা নির্বাচন শুরু হয়েছে। এতে ভোটের উৎসব চলছে। আপনারা নির্বাচনে অংশ নিন। নির্বাচন থেকে দূরে থাকলে জনগণ আপনাদের ভুলে যেতে থাকবে।’

বঙ্গমাতা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আনিছুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন— সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক সচিব নজরুল ইসলাম খান, গোলাম হোসেন টিটু, প্রফেসর ডা. রাশেদ মোহাম্মদ খান, মো. ফারুক খান প্রমুখ।

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জর্দানের বিপক্ষে আর্জেন্টিনা দলে পরিবর্তন আসছে, মেসি কি খেলবেন
জর্দানের বিপক্ষে আর্জেন্টিনা দলে পরিবর্তন আসছে, মেসি কি খেলবেন
ব্যবসা শুরুর সময় ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ
ব্যবসা শুরুর সময় ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত
ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান