চার দিনের সফরে রংপুরে গেলেন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ১৩:২৩আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৩:২৫

রংপুরে রওনা হওয়ার আগে হেলিকপ্টারে এইচ এম এরশাদ

চার দিনের ব্যক্তিগত সফরে রংপুরে গেলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা,সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রবিবার (৩ মার্চ) বেলা ১১টায় হুসেইন মুহম্মদ এরশাদ হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে হেলিকপ্টারে রংপুর সেনানিবাসের উদ্দেশে ঢাকা ছেড়ে যান। বেলা ১২টায় রংপুর সেনানিবাসে পৌঁছে তিনি হোটেল গ্র্যান্ড প্যালেসে ওঠেন।

৪ ও ৫ মার্চ  হুসেইন মুহম্মদ এরশাদ ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। ৬ মার্চ বুধবার বিকাল চারটায় রংপুর সেনানিবাস থেকে ফের হেলিকপ্টারে করে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

সাবেক রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে আছেন— জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার এবং এইচএম এরশাদের  ছেলে এরিখ এরশাদ।

বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান সাবেক এমপি ও জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন ভূঁইয়া ও এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু