মেননের সংসদ সদস্য পদ বাতিলের দাবি হেফাজতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৯, ১৮:৪২আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৩:১২

বায়তুল মোকাররমে হেফাজত ইসলামের সমাবেশ সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য রাশেদ খান মেননের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। মেননকে ছেড়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।

শুক্রবার (৮ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররমে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় সংসদে আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ নিয়েছেন— এমন দাবি তুলে তার প্রতিবাদ জানাতেই এ বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত।

হেফাজত মহাসচিব আরও  বলেন, ‘যদি রাশেদ খান মেননের সংসদ সদস্য পদ বাতিল না করা হয়, তবে আলেমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।  আহমদিয়া মুসলিম জামাতকে কাফের বলতে হবে। রাশেদ খান মেনন আহমদিয়াদের কাফের মনে করেন নাই। তাদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। অবিলম্বে আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা এ দেশে থাকুক সংখ্যালঘু হিসেবে, কাফের হিসেবে, আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আহমদিয়ারা কাফের হয়ে মুসলমানের পরিচয় দিচ্ছে, ইসলামিক পরিভাষা ব্যবহার করছে। তারা ইসলামিক পরিভাষা ব্যবহার করতে পারে না। তাদের মসজিদকে, মসজিদ বলা যাবে না, মন্দির বলতে হবে।’

তিনি বলেন, ‘রাশেদ খান মেনন মারা গেলে তার জানাজা পড়া যাবে না। মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না।’

জুনায়েদ বাবুনগরী বলেন, ‘যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলে, কওমি মাদ্রাসাকে বিষবৃক্ষ বলে, তাদের জিহবা এদেশের জনগণ কেটে ফেলবে। রাশেদ খান মেননের মতো আরও  যত নাস্তিকেরা আহমদিয়াদের পক্ষ অবলম্বন করেছে, শাহরিয়ার কবিরসহ, কাউকে ছাড়া হবে না। বাংলাদেশে সংখ্যালঘু হিসেবে হিন্দুরা থাকতে পারবে, বৌদ্ধরা থাকতে পারবে। কিন্তু নাস্তিক মুরতাদদে এদেশে থাকতে দেবো না। আহমদিয়াদের যতবার কাফের বলবেন, তত সওয়াব হবে।’

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আবদুল রব ইউসুফী, মাওলানা মজিবুর রহমান, মাওলানা আবুল হাসানাত আমিনী,মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা ফখরুল ইসলাম,  মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত খবর:

সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে মোল্লাতন্ত্র: মেনন

/সিএ/এপিইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসা পাল্টানোয় গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিওকর্মীরা
বাসা পাল্টানোয় গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিওকর্মীরা
‘একদিকে গ্যাস নাই, তার সঙ্গে ৮ ঘণ্টা লোডশেডিং: আমাদের খুব কষ্ট হচ্ছে’
‘একদিকে গ্যাস নাই, তার সঙ্গে ৮ ঘণ্টা লোডশেডিং: আমাদের খুব কষ্ট হচ্ছে’
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইসরায়েলি সেনা
লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইসরায়েলি সেনা
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা