মেননের বক্তব্য বিকৃত করা হচ্ছে: ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৯, ১৯:১১আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৯:৪৭

রাশেদ খান মেনন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্য বিকৃত করে একটি মহল দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে বলে দাবি করেছেন দলটির পলিটব্যুরো সদস্যরা। শনিবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ দাবি করেন।
কামরুল আহসানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্যরা বলেন, গত ৩ মার্চ রাশেদ খান মেনন যে বক্তব্য দিয়েছেন তা সংসদের কার্যবিধিতে রয়েছে এবং সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। অথচ সেই বক্তব্যে যা বলা হয়নি তাই বলে, এই বক্তব্য বিকৃত করে একটি মহল ধর্মীয় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে মাঠে নেমেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশ যখন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে তখন একটি মহল উগ্র বক্তব্য ও দলীয় বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে তাকে ব্যাহত করতে নতুনভাবে তৎপর হয়েছে। এই মহলই হেফাজতের ৫ মে বিএনপি-জামায়াতের সঙ্গে মিলে একইভাবে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। সরকারের দৃঢ়তায় সেটা সম্ভব হয়নি।
১৯৯২ সালে রাশেদ খান মেননকে ‘মুরতাদ’ আখ্যা দিয়ে জামায়াতের পত্রিকা দৈনিক সংগ্রাম, ফ্রিডম পার্টির পত্রিকা মিল্লাতসহ বিভিন্ন পত্রিকা প্রচার চালিয়েছে বলেও দাবি করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে হয়, দেয়ালে দেয়ালে তারা ফাঁসির দাবি করে স্লোগান লিখেছিল। সেই সময়ই রাশেদ খান মেননসহ বিশিষ্টজনদের হত্যা করা হবে বলে প্রকাশ্যে ‘হিট লিস্ট’ প্রকাশ করা হয়েছিল। এর মাধ্যমে মেনন হত্যার প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল। এবং তাকে হত্যার উদ্দেশে পার্টি কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ করা হয়।

আরও পড়ুন...

এমপি-মন্ত্রীদের মুখ সামলে কথা বলতে হবে: খেলাফত মজলিস

মেননের সংসদ সদস্য পদ বাতিলের দাবি হেফাজতের

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপ্রতিম হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যা বললেন জামায়াত আমির
অপ্রতিম হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যা বললেন জামায়াত আমির
১০০ বছর পর পওয়া গেলো নতুন প্রজাতির বিড়াল
১০০ বছর পর পওয়া গেলো নতুন প্রজাতির বিড়াল
খুলনায় চুরির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘পিটিয়ে হত্যা’
খুলনায় চুরির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘পিটিয়ে হত্যা’
হুমকি পরোয়া করি না, লড়াই করে বিজয় ছিনিয়ে আনবো: জামায়াত আমির
হুমকি পরোয়া করি না, লড়াই করে বিজয় ছিনিয়ে আনবো: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত