নরেন্দ্র মোদির সঙ্গে আ. লীগের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১৬:৪৫আপডেট : ১১ মার্চ ২০১৯, ২০:৩৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সোমবার (১১ মার্চ) ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ দলটির তরুণ নেতাদের একটি প্রতিনিধি দল গতকাল রবিবার ভারত সফরে গেছে। এই প্রতিনিধি দলের সঙ্গে নরেন্দ্র মোদি মতবিনিময় করেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, প্রতিনিধি দলের সদস্যরা সকালে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেন। নরেন্দ্র মোদি তাদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। মোদি বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে এ দেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রতিনিধি দলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ দেশের মানুষকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান।
এই সাক্ষাতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধি দল নরেন্দ্র মোদির পাশে ছিল।
উল্লেখ্য, ভারতের প্রভাবশালী একটি বেসরকারি রাজনৈতিক সংস্থার আমন্ত্রণে ভারত সফর করছে আওয়ামী লীগসহ আরও কয়েকটি দলের প্রতিনিধি দল।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও আছেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নাহিম রাজ্জাক, নাঈমুর রহমান দুর্জয়, নিক্সন চৌধুরী, রাজী মোহাম্মদ ফখরুল, মাহি বি চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন...
ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন তরুণ রাজনৈতিক নেতারা

/এমএইচবি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আ.লীগ করিনি’
আবার পুলিশ-বিজিবি দেখতাছি, কিছু হবে নাকি—ভয়ে আছি
গোপালগঞ্জে কেন এত নিরাপত্তা, কতদিন মাঠে থাকবে বিজিবি
সর্বশেষ খবর
ঢাকা শহরের কাছে ক্ষমা চেয়ে চিঠি
ঢাকা শহরের কাছে ক্ষমা চেয়ে চিঠি
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ
বর-কনে নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ২
বর-কনে নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ২
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভাইকে খুনি দিয়ে হত্যার পর আদালতে বোন দিলেন ধর্ষণের বর্ণনা
ভাইকে খুনি দিয়ে হত্যার পর আদালতে বোন দিলেন ধর্ষণের বর্ণনা