বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো হলে বিএনপি প্রতিবাদ করবে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৯, ১৩:৩৫আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৩:৩৭

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে বিএনপি সাধ্য মতো এর প্রতিবাদ করবে।

তিনি বলেন, ‘আজকে দেশে প্রায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র নেই। এ রকম একটি অবস্থায় আমরা স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি।’

রবিবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে এক  যৌথ সভা করেন বিএনপি মহাসচিব।

স্বাধীনতা দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি  

স্বাধীনতা দিবস (২৬ মার্চ ) উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মহান স্বাধীনতা দিবসকে যথাযথ মর্যাদায় পালন করতে আমরা সাত দিনের কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে তিন দিন বিএনপির, আর  চার দিন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পালন করা হবে।

মির্জা ফখরুল জানান, অনুমতি পাওয়া গেলে ২৫ মার্চ বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, অথবা মহানগর নাট্য মঞ্চে আলোচনা সভা এবং জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৬ মার্চ সকালে দলীয় কার্যালয় এবং সারা দেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। ওইদিন সকাল ১১টায় জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনসহ ফাতেহা পাঠ করা হবে।

২৭ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রশাসনের অনুমতি পেলে র‌্যালির সময় নির্ধারণ করা হবে। এর বাইরে বাকি চার দিনের কর্মসূচিগুলো ছাত্রদল, যুবদল,সেচ্ছাসেবক দলসহ অন্যরা নিজেদের সুবিধা মতো পালন করবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে বিএনপি সাধ্য মতো এর প্রতিবাদ করবে।’

তিনি বলেন, ‘আজকে দেশে প্রায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র নেই। এ রকম একটি অবস্থায় আমরা স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
দেশের পথে মির্জা আব্বাস
অস্থির হয়ে আছে দেশে যাওয়ার জন্য, মির্জা আব্বাস প্রসঙ্গে স্ত্রী আফরোজা
‘প্রধানমন্ত্রী এখনও এক-এগারোর নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন’ 
সর্বশেষ খবর
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, সাজানো রথে চড়িয়ে রাজকীয় বরণ
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, সাজানো রথে চড়িয়ে রাজকীয় বরণ
রেলপথে কয়লা পরিবহন ব্যাহত, দিনে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে আদানি
রেলপথে কয়লা পরিবহন ব্যাহত, দিনে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে আদানি
অর্ডার ছাড়াই একের পর এক পার্সেল জয়ের বাসায়, বিপাকে অভিনেতা
অর্ডার ছাড়াই একের পর এক পার্সেল জয়ের বাসায়, বিপাকে অভিনেতা
রেডক্রস কর্মী সামিউলের বয়ানে ‘ধূসর নেপাল’
রেডক্রস কর্মী সামিউলের বয়ানে ‘ধূসর নেপাল’
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা