সরকার বাংলাদেশে আল জাজিরা সাইট ব্লক করে দিয়েছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৯, ১৩:০০আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:৩০

রুহুল কবির রিজভী

বাংলাদেশে কাতারের সংবাদ সংস্থা আল জাজিরা সাইট সরকার ব্লক করে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, ‘আল জাজিরা’র ইনভেস্টিগেটিভ ইউনিট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে তিনজনকে গুম করার অভিযোগ রয়েছে। প্রচ্ছায়া লিমিটেডের তিন কর্মচারীকে আইনের অপব্যবহার করে তুলে নিয়ে গুম করা হয়। সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশে আল জাজিরা সাইট ব্লক করে দিয়েছে সরকার।’ রবিবার (২৪ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বাংলাদেশ থেকে এখন আর আল জাজিরা ওয়েবসাইটটিতে ঢোকা যাচ্ছে না। এর মাধ্যমে সরকার আবারও প্রমাণ করলো, সত্যকে গলা টিপে রাখতে চায় তারা। বাকশাল পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে গণমাধ্যমকে তারা হত্যা করছে। শুধু সত্য প্রকাশের কারণে সরকার চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামী টিভি, পিস টিভি বন্ধ করে দিয়েছে। এছাড়া ‘আমার দেশ’সহ বহু প্রিন্ট মিডিয়াও বন্ধ করা হয়েছে।’

বর্তমান ‘অবৈধ’ সরকার গত এক দশকের বেশি সময় ধরে জোর করে ক্ষমতা দখল করে আছে দাবি করে রিজভী বলেন, ‘চিরকালীন প্রধানমন্ত্রী থাকার স্বপ্ন শেখ হাসিনার। ক্ষমতার পৌষ মাস যাতে কোনোদিনই শেষ না হয়, সেই নীতি অবলম্বন করেই দেশ চালাচ্ছেন তিনি।’

প্রধানমন্ত্রী নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দল ও মতকে দমনে এমন কোনও বর্বর ও নির্দয় পন্থা নেই, যা করছেন না বলে অভিযোগ বিএনপির এই নেতার। রিজভী আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও সংগঠন প্রকাশ্যে কিংবা তাদের গোপন সংস্থাগুলোর মাধ্যমে এই গুম-খুন করা হচ্ছে। এই গুম-খুনের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের লোকজনও জড়িত বলে তথ্য-প্রমাণসহ বিদেশি সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে। নিজেদের ব্যবসায়িক কারণেও গুম করা হচ্ছে মানুষকে।’

বিএনপি ও সরকারবিরোধী অসংখ্য নেতাকর্মীকে এখনও গুম করে রাখা হয়েছে বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘দেশটাকে এখন শেখ হাসিনা ‘গুমরাজ্য’ বানিয়েছেন। ‘গুমঘর’ থেকে কেউ কেউ সৌভাগ্যক্রমে ফিরে আসলেও অনেকের স্ত্রী-সন্তান ও মা-বাবা-স্বজনরা দিনরাত চোখের পানিতে বুক ভাসাচ্ছেন হারিয়ে যাওয়া তাদের প্রিয়জনদের জন্য।’

/এএইচআর/এআর/এমওএফ/
সম্পর্কিত
ভারপ্রাপ্ত মহাসচিব হয়েও নয়াপল্টনের সঙ্গে দূরত্ব বাড়েনি রিজভীর
গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রিজভী-জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা
সর্বশেষ খবর
এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন
এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী