স্বাধীনতার চেতনায় দেশ গড়ায় ভূমিকা রাখুন, বিএনপিকে তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৯, ১৭:৪৫আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৮:০৬

স্বাধীনতার চেতনায় দেশ গড়ায় ভূমিকা রাখুন, বিএনপিকে তথ্যমন্ত্রী

নেতিবাচক রাজনীতি পরিহার করে স্বাধীনতার চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর কাকরাইলে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র, আলোকচিত্র প্রদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর থেকে তার নাম ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা চলেছে। কিন্তু সেই অপচেষ্টাকারীরাই ইতিহাস থেকে মুছে গেছে আর বঙ্গবন্ধু রয়েছেন চিরঞ্জীব।’
তথ্যমন্ত্রী এ সময় একাত্তরের ভয়াবহ গণহত্যা প্রসঙ্গে বিএনপি’র সমালোচনা করে বলেন, ‘গতকাল ২৫ মার্চ ছিল গণহত্যা দিবস। আওয়ামী লীগ, ১৪ দলসহ দেশের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন দিবসটি পালন করলেও বিএনপি করেনি। খালেদা জিয়া এবং পাকিস্তান উভয়েই ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিল।’ হাছান মাহমুদ প্রশ্ন তোলেন, যারা শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে, তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে?
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হতো যদি বিএনপি-জায়ামাত নেতিবাচক রাজনীতি না করতো।’ নেতিবাচক রাজনীতি পরিহার করে দেশের স্বার্থে স্বাধীনতার চেতনায় উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

/এমএইচবি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
সর্বশেষ খবর
১০০ ডলারের পথে তেলের দাম
১০০ ডলারের পথে তেলের দাম
পূজার আগে ত্বকের যত্নে ৫ ধাপ
পূজার আগে ত্বকের যত্নে ৫ ধাপ
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি