বিল্ডিং কোড মানা হয়েছে কিনা তদন্ত করে দেখবো: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ১১:২৭আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১২:০৮

বনানীর অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ড. কামাল রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘আমাদের কমিটি ভবন নির্মাণের যথাযথ নীতিমালা মানা হয়েছে কিনা তা দেখতে তদন্ত করবে।’ শুক্রবার (২৯ মার্চ) সকালে বনানীর এফআর টাওয়ার পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় জানানো হয় অগ্নিকাণ্ডের ঘটনাটি ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি কমিটি তদন্ত করবে।

কামাল হোসেন বলেন, ‘এত বড় ঘটনা, এতো মানুষ মারা গেল, এই তদন্তে জাতীয় কমিটি গঠন করা দরকার। আমরা আইনবিদ ও বিশেষজ্ঞরা তা দেখবো। এত বড় ভবন মানুষ বাঁচার জায়গা পেল না। জানালা দিয়ে লাফিয়ে পরে মানুষ মারা গেল, পুড়ে আটকা পরে মারা গেল। এটা হতে পারে না।’

ড. কামাল আরও বলেন, ‘এই ভবন নির্মাণের বিল্ডিং কোড মানা হয়েছে কিনা, যেসব প্রতিষ্ঠানের কাছে গিয়ে অনুমোদন নেওয়ার কথা ছিল সেখানে তারা গিয়েছিল কিনা, অনুমোদন নিয়েছিল কিনা, অনুমোদন নিলেও যেসব শর্ত তাদের দেওয়া হয়েছিল, তা তারা মেনেছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। ওইসব প্রতিষ্ঠান অনুমোদন বুঝেশুনে দিয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে। সরকার তদন্ত কমিটি করবে। সেখানে বহুতল ভবনে নির্মাণের অভিজ্ঞ এমন বিশেষজ্ঞদের নেওয়া উচিত।’

তিনি বলেন, ‘আমরা যে তদন্ত কমিটি করেছি তা কো-অর্ডিনেটর সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী। আপনারা সবাই তাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা সরেজমিনে দেখে গেলাম। এরপর তথ্য সংগ্রহ করবো।’

ফায়ার এক্সিট থাকার কথা সেগুলো এই ভবনে নেই। থাকলেও তা কাজ করেনি। এসব বিষয় কেন মনিটরিং হয় না সেগুলো দেখা উচিৎ। সরকার এবিষয়ে একটা কমিশন করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘কমিশন গঠন করে সবকিছু তদারকি করতে পারে সরকার।’

ক্ষতিগ্রস্ত কেউ আইনি সহায়তা চাইলে তাও দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, কেউ আইনি প্রতিকার চাইলে আমরা তা দিবো।

/এআরআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরকে পিটিয়ে অন্ধ করে দেওয়ার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
কিশোরকে পিটিয়ে অন্ধ করে দেওয়ার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ড্রামস থেকে স্পোর্টস কার, রাজনীতির বাইরের তাকাইচির অন্য জীবন
ড্রামস থেকে স্পোর্টস কার, রাজনীতির বাইরের তাকাইচির অন্য জীবন
গ্যোটে, বালজাক ও গীতা: হেসের তিন মহাদেশের পাঠযাত্রা
গ্যোটে, বালজাক ও গীতা: হেসের তিন মহাদেশের পাঠযাত্রা
গরম কমাতে চীনের অভিনব ‘মিস্ট কুলিং’ 
গরম কমাতে চীনের অভিনব ‘মিস্ট কুলিং’ 
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির