আগুনে পুড়ে মানুষের মৃত্যুর দায় সরকারের: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ১৪:০৫আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৬:৩৬

শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলন

আগুনে পুড়ে মানুষের মৃত্যুর জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সরকার দাবি করে, স্যাটেলাইট পাঠিয়ে মহাকাশ জয় করেছে। অথচ মানুষ বাঁচানোর জন্য সেই সরকারের কোনও আগ্রহ নেই। দেশের জনগণ মনে করে, এই আগুনে পুড়ে মানুষের মৃত্যুর দায় শেখ হাসিনা সরকারের। যারা মধ্যরাতে ভোট করে, তারা গণবিরোধীই হয়। সেজন্য মানুষ বাঁচাতে তারা কোনও দায় বোধ করে না।’

শনিবার (৩০ মার্চ) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় রিজভী বলেন, ‘এর আগে অগ্নিদগ্ধ হয়ে অসংখ্য মানুষের মৃত্যুর পরও বর্তমান শাসকগোষ্ঠী ফায়ার সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত করেনি। যদি করতো, তাহলে আগুনে পুড়ে এতো মানুষের প্রাণ যেতো না।’

দেশে ২২ তলা ভবনে আগুন নেভানোর সরঞ্জাম নেই দাবি করে তিনি বলেন, ‘দেশ উন্নয়নের মহাসড়কে বলে আওয়ামী লীগের সপ্তকন্ঠে চাপাবাজি চলছে। আসলে সরকার দুর্নীতির মহাসড়কে হাঁটছে।’ 

বৃহস্পতিবার বনানীর এফ আর টাওয়ারের আগুন নেভাতে ব্যবহৃত হেলিকপ্টারের সঙ্গে ঝোলানো বস্তুটির নাম ‘বাম্বি বাকেট’

বনানীর বিল্ডিংয়ে আগুন নেভাতে হেলিকপ্টারের সঙ্গে ঝোলানো বালতিতে হাতিরঝিল থেকে পানি নিয়ে যাওয়ার সময় সব পানি ফুটো তলানি দিয়ে ঝরে গেছে বলেও মন্তব্য করেছেন রিজভী। তিনি বলেন, ‘অথচ উন্নত দেশে আগুন নেভাতে ও মানুষ উদ্ধারে কত আধুনিক সরঞ্জাম ও ব্যবস্থাপনা দেখতে পাওয়া যায়।’  

ফায়ার সার্ভিসের আধুনিকায়ন না করে গণতান্ত্রিক সংগ্রাম দমনের জন্য আধুনিক মারণাস্ত্র কেনা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘বিপজ্জনক টিয়ারশেল, স্মোক গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, গোলমরিচ-স্প্রেসহ নানা ধরনের আধুনিক অস্ত্র নিয়ে আসা হয়েছে। বিএনপিসহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য, মানুষ হত্যার জন্য, নিয়ে আসা হয়েছে ৩০ হাজার শটগান। হাজার কোটি টাকা খরচ করে এসব শটগানের জন্য ৩০ লাখ কার্তুজ আমদানি করা হয়। স্বীকারোক্তি আদায় বা নির্যাতনের জন্য আনা হয়েছে ইলেকট্রিক চেয়ার ও ইলেকট্রিক শক দেওয়ার অত্যাধুনিক ডিভাইস। বিরোধী দলের ফোনে আড়িপাতার জন্য বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীকে হেলিকপ্টার দেওয়া হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অথচ তার সেই চেতনায় গণতন্ত্র অনুপস্থিত। মুক্তিযুদ্ধের অন্তর্নির্হিত স্পিরিটই ছিল গণতন্ত্র। তিনি ও তার দল মুক্তিযুদ্ধের চেতনা থেকে গণতন্ত্রকে মুছে দিয়ে বাকশালকে অন্তর্ভুক্ত করেছেন। বাকশাল হচ্ছে জনগণকে খোঁয়াড়ে বন্দি করার ব্যবস্থা।’

বিভিন্ন দুর্ঘটনায় প্রতিদিন প্রায় ৫০ জন মানুষের প্রাণ ঝরছে দাবি করে রিজভী বলেন, ‘আগুন, বেপরোয়া গতির যানবাহন, ফিটনেসবিহীন লঞ্চ ও বাসের কাছে মানুষ জিম্মি হয়ে পড়েছে। একটা জবাবদিহিহীন সরকার থাকার কারণেই মৃত্যুর মিছিল থামছে না। সুশাসন থাকলে এই অব্যবস্থাপনা চলতো না।’

আরও খবর: হেলিকপ্টার থেকে পানি ফেলে দেওয়ার কারণ

 

 

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
ব্যবসায়ীকে মারধর করে দোকান বন্ধের হুমকি, পদ হারালেন শ্রমিক দল নেতা
স্থানীয় নির্বাচনে শরিকদের নিয়ে কী ভাবছে বিএনপি, জানালেন ফখরুল
রাশেদ খাঁনকে রাজনৈতিক সহকারী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আবদুল অদুদ
সর্বশেষ খবর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী