শপথ নিলেন গণফোরামের মোকাব্বির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৯, ১২:৪৩ আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৪:৫৭

গণফোরামের মোকাব্বির খানকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী
সিলেট-২ আসন থেকে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান শপথ নিয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে মোকাব্বির খানকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমদ খান।

মোকাব্বির খানের শপথ গ্রহণের মধ্য দিয়ে বিএনপি থেকে নির্বাচিত ছয়জন ছাড়া বাদ বাকি সবাই সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন।

এর আগে সোমবার (১ এপ্রিল) মোকাব্বির খান শপথ গ্রহণের ইচ্ছা জানিয়ে স্পিকারকে চিঠি দেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আবদুল লতিফ, আবদুস সোবহান গোলাপ এবং আব্দুস সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মোকাব্বির খান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি-গণফোরামসহ আরও কয়েকটি দল জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশ নেয়। ওই নির্বাচনে ঐক্যফ্রন্টভুক্ত দলগুলোর মধ্যে বিএনপি ছয়টি ও গণফোরাম দুইটি আসনে জয়ী হয়।

পরে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ঐক্যফ্রন্ট মনোনীতরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নেন। তবে গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গত ৭ মার্চ শপথ নেন। পরে তাকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়। সে সময় মোকাব্বিরও শপথ নিতে চেয়েছিলেন। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে শেষ পর্যন্ত তিনি তখন আর শপথ নেননি।

তবে এবার দলের সঙ্গে কথা বলেই শপথ নিয়েছেন বলে দাবি করেছেন মোকাব্বির খান।

সোমবার (১ এপ্রিল)  বাংলা ট্রিবিউনকে তিনি জানান, ‘ড. কামাল হোসেনের সিদ্ধান্ত মানেই গণফোরামের সিদ্ধান্ত। আমি দলীয় সিদ্ধান্ত নিয়ে ২ বা ৩ এপ্রিল আমার শপথের ব্যবস্থা গ্রহণ করার জন্য স্পিকারকে চিঠি দিয়েছি।’

ফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘শপথ না নেওয়ার বিষয়ে আমাদের সিদ্ধান্ত এখনও বহাল আছে। তিনি নিজ দায়িত্বে শপথ নিচ্ছেন।’

/ইএইচএস/টিটি/এপিএইচ/এমএমজে
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!