বিএনপির অবস্থা মুসলিম লীগের চেয়েও খারাপ: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৯, ২০:৫৪আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২০:৫৪

মাহবুব উল আলম হানিফ (ফাইল ছবি)

গণমাধ্যম না থাকলে বিএনপির অস্তিত্ব টের পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘গত নির্বাচনে ভরাডুবির পর বিএনপি মুসলিম লীগের চেয়েও খারাপ অবস্থায় চলে গেছে। দলটি আলোচনায় আছে শুধু গণমাধ্যমের কল্যাণে। দলটি রাজপথে নেই, সংসদে নেই, আন্দোলনে নেই, চলমান উপজেলা নির্বাচনেও নেই।’

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সংসদ সদস্য সাদেক খানের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় হানিফ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএসএমএমইউতে সন্তুষ্ট চিত্তে চিকিৎসা নিয়েছেন। আসলে বিএনপি নেতারাই তাদের নেত্রীর সুচিকিৎসা চায় না, নির্দোষ প্রমাণ হয়ে খালেদা জিয়া মুক্তি পাক, তাও চান না; এটি নিয়ে বিএনপির বড় বড় নেতারা রাজনীতি করছেন।’

হানিফ আরও বলেন, ‘বিএনপি ক্ষমতার বাইরে থেকেও দেশকে পিছিয়ে দিতে চেয়েছে। তারা ভোটের রাজনীতি ধ্বংস করার চেষ্টা করেছে। বিএনপি-জামায়াতের সঙ্গে আরও কিছু দোসর যুক্ত হয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে।’

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের তাদের দলের ভুল রাজনীতির প্যাঁচে না পড়ে এলাকার মানুষের  কথা বলার জন্য হলেও সংসদে আসা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

/এমএইচবি/ এএইচ/
সম্পর্কিত
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
সর্বশেষ খবর
‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’: ছাত্রীর আবেদন খারিজ হাইকোর্টের
‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’: ছাত্রীর আবেদন খারিজ হাইকোর্টের
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
অনলাইনে শেখানোই যখন পেশা
অনলাইনে শেখানোই যখন পেশা
বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ