দলের সিদ্ধান্ত ছাড়া কেউ শপথ নিলে সে গণদুশমন: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ১৪:১৩আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১২:৫৯

দলের সিদ্ধান্ত ছাড়া কেউ শপথ নিলে সে গণদুশমন: গয়েশ্বর ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমানের শপথ গ্রহণের প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘কোথায় শপথ নিলেন আর কোথায় নিলেন না, সেটা বিষয় না। দলের সিদ্ধান্ত ছাড়া নেত্রীকে জেলে রেখে কেউ যদি শপথ নেন তাহলে তারা জাতীয়তাবাদী শক্তির পক্ষে থাকতে পারে না। তারা হলো গণদুশমন এবং জনগণই সময়মতো তাদের বিচার করবে।’
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত গণমাধ্যমবিরোধী কালো আইন বাতিল, সাংবাদিক হত্যার বিচার, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া এবং কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘দেশের জনগণ ভোট দিতে পারেননি। এটা তো আমার কথা না, এটা দেশের জনগণেরই কথা। যারা আওয়ামী লীগ করে তাদের পাঁচ পার্সেন্ট লোক কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। সুতরাং জনগণ যেখানে ভোট দিতে পারেননি, সেই ৩০০ আসনে কেউ জয় লাভ করেনি, পরাজিতও হয়নি।’
মানববন্ধনে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এইচএন/এআর/এপিএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি