‘খোলস পাল্টে নতুন নামে আসলেও জামায়াতের রাজনীতি করার কোনও অধিকার নেই’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ এপ্রিল ২০১৯, ১৯:৪০আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৯:৪৬

মাহবুব-উল আলম হানিফ (ফাইল ছবি)

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জামায়াতে ইসলামী খোলস পাল্টে নতুন নামে আসলেও তাদের রাজনীতি করার কোনও অধিকার নেই। শনিবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তিন নেতার মাজারে জাতীয় নেতা শেরে বাংলা এ.কে. ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘জামায়াতের সংস্কারপন্থীদের উদ্দেশ্য কী? তারা মুক্তিযুদ্ধের সময়ের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে কিনা, সেসব বিষয়ে পর্যবেক্ষণ করা যেতে পারে।’
তিনি বলেন, ‘খোলস পাল্টে নতুন নামে আসলেও জামায়াতের রাজনীতি করার কোনও অধিকার নেই।’

বিএনপির সংসদ সদস্যদের সংসদে যোগ দেওয়ার বিষয়ে সরকারের চাপ রয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হানিফ বলেন, ‘শপথের বিষয়ে বিএনপির এমপিদের ওপর সরকারের কোনও চাপ নেই। তারা নৈতিক দায়িত্ব থেকে শপথ নিয়েছেন।’

সূত্র: বাসস

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
জুলাই হত্যা মামলাসাতক্ষীরার সেই নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
জুলাই হত্যা মামলায় আ.লীগ নেতা নজরুল কারাগারে, রিমান্ড শুনানি বুধবার 
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার
সর্বশেষ খবর
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে