বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ১৪:৪৪আপডেট : ০১ মে ২০১৯, ১৬:২৫

মাহবুব উল আলম হানিফ (ফাইল ছবি)

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি একটি জগাখিচুড়ি দলে পরিণত হয়েছে। এই দলের ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র।’ মহান মে দিবসে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক লীগের র‍্যালিতে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘মির্জা ফখরুল শপথ না নেওয়ায় বিএনপির কোনও কল্যাণ হবে না। এটা কৌশল নয়, অপকৌশল মাত্র।’ দলটির অন্য নির্বাচিতরা শপথ নেওয়ায় তাদের অভিনন্দন জানান তিনি।

মহান মে দিবস প্রসঙ্গে কথা বলতে গিয়ে হানিফ বলেন, ‘বর্তমান সরকার দেশের অন্যান্য খাতে যে বিপুল উন্নয়ন করেছে, সেই ধারাবাহিকতায় শ্রমিকদের কল্যাণ করেছে। দুই দফা শ্রমিকদের বেতন বাড়িয়েছে। তাদের চাকরির নিশ্চয়তার জন্য নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক করেছে। শ্রমিকদের জীবনমান উন্নত করার উদ্যোগ গ্রহণ করেছে।’ শ্রমিকদের অধিকার আদায়ে আওয়ামী লীগ সরকার সবসময় তাদের পাশে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

/এমএইচবি/এফএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জামায়াত পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
একাত্তরে দেশ চায়নি, ইশতেহারেও ইসলাম নেই: সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ
‘জনগণ অতীতেও অসম্ভবকে সম্ভব করেছে, এই বাজেটও বাস্তবায়ন হবে’
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী
ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত