রমজানের আগেই বাজার নিয়ন্ত্রণের আহ্বান ইসলামী আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৯, ১৮:১৫আপডেট : ০৩ মে ২০১৯, ১৮:২৪

রমজানের আগেই বাজার নিয়ন্ত্রণের আহ্বান ইসলামী আন্দোলনের

রমজান শুরুর আগেই দেশের বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ‘রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। রাজধানীসহ সারা দেশের পাইকারি, খুচরা বাজারসহ বিভিন্ন এলাকায় মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে।’

শুক্রবার (৩ মে) সকালে রাজধানীর ভাটারায় দলটির ঢাকা মহানগর উত্তরের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘প্রতি বছরই রমজান মাসে চাহিদা বেশি থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। এর মধ্যে অন্যতম ছোলা, ডাল, তেল, পেঁয়াজ, চিনি ও খেজুরসহ কয়েকটি পণ্য। এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ঢাকাসহ বিভিন্ন জেলার মিল, আড়ত, পাইকারি ও খুচরা বাজারে কারসাজি করে দাম বাড়ানো হয়। বাজারের বেশিরভাগ প্রতিষ্ঠানে ভোক্তা আইন অনুযায়ী মূল্যতালিকা থাকে না। ব্যবসায়ীরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা দেখে না।’

তিনি আরও বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’

দলটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, মুফতি মাছউদুর রহমান, মাওলানা জাকারিয়া প্রমুখ।  

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে