আমি অসুস্থ, তাই জিএম কাদেরকে দায়িত্ব দিলাম: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৯, ০০:২২ আপডেট : ০৫ মে ২০১৯, ১৭:১৮

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজের অসুস্থতার কথা উল্লেখ করে ছোট ভাই জিএম কাদেরকে দলীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘আমার অসুস্থতার জন্য পার্টির কর্মকাণ্ড পরিচালনায় বিঘ্ন হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জিএম কাদের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।’

শনিবার (৪ মে) রাত ১১টায় এরশাদ তার বারিধারার প্রেসিডেন্ট পার্ক বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সাংগঠনিক নির্দেশে এরশাদ বলেন, ‌‘আমি জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ঘোষণা করছি, আমার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব আমার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের পালন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পার্টির নেতাকর্মীদের আহ্বান ও নির্দেশ দিচ্ছি।’

গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে সাংগঠনিক নির্দেশনায় এরশাদ বলেন, এটি অবিলম্বে কার্যকর করা হবে।

এ সময় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বারের মতো ছোট ভাইকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিলেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা জাপা চেয়ারম্যান এরশাদ।

এর আগে, ২০১৬ সালের ১৭ জানুয়ারি রংপুরে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে হুসেইন মুহম্মদ এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। পরে রওশনপন্থীরা বাধা হলে রওশন এরশাদকে সিনিয়র কো-চেয়ারম্যান করেন তিনি। কিন্তু গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদে বিরোধী দলের উপনেতা হিসেবে কাদেরকে বেছে নেন তিনি । এ বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে যাওয়ার আগে ছোট ভাই জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন এরশাদ। কিন্তু গত ২২ মার্চ তিনি পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে দেন। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী ওই সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন:
এরশাদ স্বেচ্ছায় আমাকে দায়িত্ব দিয়েছেন: জিএম কাদের

/এএইচআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা