এরশাদের নির্দেশনাতেই জাতীয় পার্টি চলবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৯, ১৪:০৭ আপডেট : ০৫ মে ২০১৯, ১৪:২২

গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন জিএম কাদের

হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনাতেই জাতীয় পার্টি চলবে বলে মন্তব্য করেছেন পার্টির নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রবিবার (৫ মে) দুপুরে রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, শনিবার (৪ মে) মধ্যরাতে এরশাদ তার ছোট ভাই কাদেরকে দ্বিতীয় দফায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।

জিএম কাদের বলেন, ‘পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শারীরিকভাবে অসুস্থতার কারণে পার্টির কাজকর্ম করতে পারছেন না, এতে পার্টির স্বাভাবিক গতিতে স্থবিরতা এসেছে। তাই চেয়ারম্যান আমাকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন।’

জিএম কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ শনিবার রাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করে তার অবর্তমানে গোলাম মোহাম্মদ কাদেরকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করেছেন। যাতে তার অবর্তমানে দলের মধ্যে কোনও বিভ্রান্তি না আসে। এতে নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে।’

তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদই আমাদের নেতা। তিনি যতদিন বেঁচে আছেন, তার নির্দেশনা অনুযায়ীই জাতীয় পার্টি চলবে।’

জিএম কাদের জানান, আগামী কাউন্সিল করাই তার এখন মূল কাজ।

তিনি বলেন, ‘এ কারণেই আমাদের অনেক কাজ করতে হবে। দলকে আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করতেই আমরা সবাই একসঙ্গে কাজ করবো।’

এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান তার ক্ষমতাবলে পার্টি পরিচালনায় নির্দেশনা দিয়ে থাকেন। এটা বাংলাদেশের রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যারা সমালোচনা করেন, তারা সমালোচনার জন্যই নানা কথা বলতে পারেন।’

কাদের জানান, জাপার সিনিয়র নেতারা ফোন করে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন এবং সবাই তার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ পর্যায়ের কোনও নেতা উপস্থিত ছিলেন না। তবে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, শফিউল্লাহ শফি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কর্নেল সাব্বির আহমেদ, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান এ সময় উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপ্রতিম হত্যার ছক: একজন যায় খুঁজতে, দুজন দেয় শোকের স্ট্যাটাস
অপ্রতিম হত্যার ছক: একজন যায় খুঁজতে, দুজন দেয় শোকের স্ট্যাটাস
মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেফতার
মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেফতার
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার