ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের চিঠি দিলেন কাদের সিদ্দিকী

আদিত্য রিমন
১১ মে ২০১৯, ১৯:২১আপডেট : ১১ মে ২০১৯, ২০:০৫

জাতীয় ঐক্যফ্রন্ট পরিচালনায় অসঙ্গতি তুলে ধরে জোটের শীর্ষ নেতাদের চিঠি দিয়েছে জোট শরিক কৃষক শ্রমিক জনতা লীগ

জাতীয় ঐক্যফ্রন্ট পরিচালনায় অনেক অসঙ্গতি রয়েছে দাবি করে জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনসহ শীর্ষ নেতাদের চিঠি দিয়েছেন আরেক শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। চিঠিতে তিনি দাবি করেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন পরবর্তী জাতীয় ঐক্যফ্রন্টের অনেক কর্মকাণ্ডই স্পষ্ট নয়।

জোটের শীর্ষ নেতাদের কাছে পাঠানো চিঠির একটি কপি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘‘নির্বাচনে ক্ষতিগ্রস্ত নেতাদের পাশে দাঁড়াতে ব্যর্থ, প্রহসনের নির্বাচনি নাটক প্রত্যাখ্যান করে সুলতান মোহাম্মদ মনসুরের শপথ, মোকাব্বির খানের শপথগ্রহণের পরে ‘গেট আউট’, আবার গণফোরামের বিশেষ কাউন্সিলে তার (মোকাব্বির খান) উপস্থিতি জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। রাস্তাঘাটে জবাব দেওয়া যাচ্ছে না।’’

চিঠিতে আরও বলা হয়, ‘দেশে নারী-শিশু ধর্ষণ, হত্যা মহামারি আকারে ধারণ করেছে। কিন্তু ঐক্যফ্রন্ট হিসেবে তার প্রতিকারে তেমন কোনও ভূমিকা রাখা যাচ্ছে না বা হচ্ছে না। সর্বশেষ বিএনপির ৫ সংসদ সদস্যের শপথ নেওয়াকে স্বাগত জানানো এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়া থেকে বিরত থাকা-এসব এক জাতীয় প্রশ্নের সৃষ্টি হয়েছে।’

কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে কাদের সিদ্দিকী বলেছেন, ‘জনগণের মনে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে যেসব প্রশ্ন জেগেছে তার যথাযথ প্রতিকার ও প্রতিবিধান কামনা করছি। না হলে অত্যন্ত বেদনার সঙ্গে আগামী ৯ জুন বা পরবর্তী সময়ে দলের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে কৃষক শ্রমিক লীগকে ঐক্যফ্রন্ট থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হবো।’

কামাল হোসেন ছাড়াও এই চিঠি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যফ্রন্টের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে দেওয়া হয়েছে।

চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিঠিতে ভালো কথা বলা হয়েছে। জোট করে ঘরে ঘুমালে তো হবে না, মাঠে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী সপ্তাহে জোটের বৈঠক ডাকা হবে। এসব বিষয় নিয়ে কথা বলে একটা সমাধান করার চেষ্টা করতে হবে। আশা করি একটা সমাধান বের করতে পারলে তারা জোট ত্যাগ করবে না।’ 

 

/এএইচআর/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সমাবেশে বিস্ফোরণ: কোন কারণে সরকারের ইন্ধন দেখছে এনসিপি-জামায়াত
বিএনপিও একদলীয় শাসনের পথে হাঁটছে: নাহিদ ইসলাম
এনসিপির জনসভায় হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি ইশরাকের 
সর্বশেষ খবর
বগুড়ায় খাল খননের শ্রমিকের তালিকায় চেয়ারম্যান-মেম্বার-শিক্ষক-প্রবাসী
বগুড়ায় খাল খননের শ্রমিকের তালিকায় চেয়ারম্যান-মেম্বার-শিক্ষক-প্রবাসী
বাসা ভাড়া নিয়ে গড়ে উঠেছিল ছিনতাইয়ের টিম, ১১ নারী গ্রেফতার
বাসা ভাড়া নিয়ে গড়ে উঠেছিল ছিনতাইয়ের টিম, ১১ নারী গ্রেফতার
কাঁদলেন স্ক্যালোনি, বললেন ‘অবিশ্বাস্য ম্যাচ’
কাঁদলেন স্ক্যালোনি, বললেন ‘অবিশ্বাস্য ম্যাচ’
‘মেসি যেন কাঁদে, তার এটা প্রাপ্য, সেই আমাদের নেতা’
‘মেসি যেন কাঁদে, তার এটা প্রাপ্য, সেই আমাদের নেতা’
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে