খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর ঝটিকা মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৯, ১৩:৩৩আপডেট : ১৩ মে ২০১৯, ১৩:৪৬

ঝটিকা মিছিলে রিজভী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝটিকা মিছিল করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। অঘোষিত এই মিছিলেন নেতৃত্বে ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সাধারণত বিএনপি বা দলটির অঙ্গ সংগঠন কোন কর্মসূচি গ্রহণ করলে তা সংবাদ সম্মেলন বা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায়। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া কারাগারে আছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।

মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দি এবং চিকিৎসা না দিয়ে তাকে নিঃশেষ করে দেওয়ার জন্য সরকারের গভীর ষড়যন্ত্রে জনগণ প্রচণ্ড বিক্ষুদ্ধ হয়ে উঠেছে।

রিজভীর অভিযোগ, সরকার প্রধান এখন সেরা ডিক্টেটর হিসেবে সারা দুনিয়ায় পরিচিতি লাভ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যন্ত্রকে কব্জায় নিয়ে তিনি এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসন বলবৎ করেছেন।

মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান প্রমুখ।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কী আলোচনা হলো
নারীর সঙ্গে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
কিছুক্ষণের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন
কিছুক্ষণের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন
স্কুলছাত্র নিহতের খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন লাশটি তার ছেলের
স্কুলছাত্র নিহতের খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন লাশটি তার ছেলের
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা পঞ্চম দিন উত্তপ্ত লোকসভা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা পঞ্চম দিন উত্তপ্ত লোকসভা
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা