খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কারাগারে নেওয়ার চক্রান্ত চলছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ১৩:২৪আপডেট : ১৪ মে ২০১৯, ১৩:৩১

রুহুল কবীর রিজভী

লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পরপরই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে খালেদা জিয়ার মামলা পরিচালনার জন্য কেরানীগঞ্জের কারাগারে আদালত বসাতে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার চক্রান্ত চলছে।’  

মঙ্গলবার (১৪ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে পিজি (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। তার  চিকিৎসা সম্পন্ন হয়নি, তিনি এখনও বেশ অসুস্থ। তাকে শিগগিরই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নির্মিত মহিলা কম্পাউন্ডে স্থানান্তর করার অশুভ আয়োজন চলছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।’

তিনি জানান, সোমবার (১৩ মে) খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা ১৭টি মিথ্যা মামলার বিচার কার্যক্রম নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

রিজভী অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করেনি মধ্যরাতের অন্ধকারের সরকার। তার সুচিকিৎসা ও জামিনে বাধা প্রদানের পেছনে গভীর নীল নকশা এখন দিনের আলোর মতো স্পষ্ট। পুরো আইনি প্রক্রিয়াতে প্রতিহিংসা পরায়ণতা আর জিঘাংসায় ভরপুর।’

জনগণ আশা করেছিল, সরকার রমজানে খালেদা জিয়াকে মুক্তি দেবে, উল্লেখ করে রিজভী বলেন, ‘কিন্তু বাস্তবে তারা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা ত্যাগ করতে পারেনি।’

আদালতকে কুক্ষিগত করে রেখে খালেদা জিয়ার জামিনে পদে পদে বাধা দেওয়া হচ্ছে দাবি করে এই বিএনপি নেতা বলেন, ‘আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, আগুন নিয়ে আর খেলবেন না। এই হিংসার আগুনে একদিন হয়তো আপনাদের নিজেদেরই সর্বনাশ হবে। জামিনে হস্তক্ষেপ বন্ধ করুন। আদালতের ওপর প্রভাব বিস্তার বন্ধ করুন। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।’

খালেদা জিয়ার জামিনে বাধা দিলে রাজপথেই এর ফয়সালা হবে মন্তব্য করে রিজভী আরও বলেন, ‘অন্যায়কারী-জুলুমবাজরা কখনও বিজয়ী হতে পারে নাই। এখন দেশের সব জনগণ একদিকে আর বর্তমান শাসকগোষ্ঠী আরেক দিকে। দিনের শেষে জনগণের বিজয় অবশ্যম্ভাবী।’

কৃষক ও কৃষি বাঁচাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারিভাবে ধান কিনতে হবে, কৃষকদেরকে হাজার টাকা দাম দিতে হবে। ধান, ভুট্টাসহ সব কৃষি পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করাসহ সব ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে, সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করার ব্যবস্থা নিতে হবে দ্রুত। বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাবো সর্বশান্ত কৃষকদের পাশে দাঁড়ান।

/এএইচঅআর/এপিএইচ/
সম্পর্কিত
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনও একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল 
প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন
হত্যায় অংশ নেয় সাত জন, আগ্নেয়াস্ত্র হাতে তারা কারা?
সর্বশেষ খবর
ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি-এসআই, আটক চারজন
ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি-এসআই, আটক চারজন
শেয়ারবাজারে বাড়ছে লেনদেনের সময়, নতুন সূচি ঘোষণা ডিএসই’র
শেয়ারবাজারে বাড়ছে লেনদেনের সময়, নতুন সূচি ঘোষণা ডিএসই’র
এবার শাস্তির মুখে পড়তে যাচ্ছে আদ-দ্বীন কর্তৃপক্ষ
এবার শাস্তির মুখে পড়তে যাচ্ছে আদ-দ্বীন কর্তৃপক্ষ
পাঁচ তারকার স্মরণীয় একদিন
পাঁচ তারকার স্মরণীয় একদিন
সর্বাধিক পঠিত
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো