বগুড়া-৬ আসনে আ. লীগের মনোনয়ন পেলেন জামান নিকেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৯, ২১:১১আপডেট : ১৯ মে ২০১৯, ২৩:২৩

এস এম টি জামান নিকেতা

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে এস এম টি জামান নিকেতাকে দলীয় মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এছাড়া ১৪টি উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।
রবিবার (১৯ মে) দলের সংসদীয় এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলায় মনোনীতরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মো. আশরাফুল আলম সরকার, নাটোরের নলডাঙ্গায় মো. আসাদুজ্জামান আসাদ, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আব্দুল মতিন চৌধুরী, বরগুনার তালতলীতে মো. রেজবি-উল-কবির, পটুয়াখালীর রাঙ্গাবালীতে মো. দেলোয়ার হোসেন, গাজীপুর সদরে রীনা পারভীন, নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় এম এ রশিদ, মাদারীপুর সদরে কাজল কৃষ্ণ দে, রাজবাড়ীর কালুখালীতে কাজী সাইফুল ইসলাম, শেরপুর জেলার নকলায় মো. শফিকুল ইসলাম জিন্নাহ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মো. তানভীর ভূঞা, বাঞ্ছারামপুরে মো. সিরাজুল ইসলাম, কুমিল্লা সদর উপজেলায় মো. আমিনুল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণে গোলাম সারওয়ার এবং নোয়াখালী সদরে এ কে এম সামছুদ্দিন।

/এমএইচবি/ওআর/এমওএফ/
সম্পর্কিত
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
সর্বশেষ খবর
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন