ছাত্রলীগের একজনকে স্থায়ী ও চারজনকে সাময়িক বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
২০ মে ২০১৯, ২২:০৮আপডেট : ২০ মে ২০১৯, ২৩:১৮



বাংলাদেশ ছাত্রলীগ

ছাত্রলীগের কমিটিতে পদ না পাওয়া নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ছাত্র সংগঠনটির একজনকে স্থায়ী ও চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া দুজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (২০ মে) রাতে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিয়া হল ছাত্রলীগকর্মী সালমান সাদিককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার চারজন হলেন বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী মুরসালিন অনু, জিয়া হল ছাত্রলীগের সদস্য কাজী সিয়াম, কর্মী সাজ্জাদুল কবির এবং ছাত্রলীগের সদ্য সাবেক সদস্য জারিন দিয়া।
এছাড়া দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি বিএম লিপি আক্তার, জিয়া হল ছাত্রলীগের পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান শান্তকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী তিন কার্যদিবসের মধ্যে সংগঠনের দফতর সেলে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে৷
গত ১৩ মে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে পদ না পাওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, বিতর্কিত অনেকে কমিটিতে পদ পেয়েছেন। ওই কমিটিকে ‘অবৈধ’অভিহিত করে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করার সময় তাদের ওপর হামলা চালান পদ পাওয়া নেতাকর্মীদের একাংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সুপারিশ করে৷ ওই সুপারিশের ভিত্তিতে হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।

/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি