জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৯, ১২:৫৮আপডেট : ৩০ মে ২০১৯, ১৯:৩০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: ফোকাস বাংলা)

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বল্প রাজনৈতিক জীবনে দেশের অগ্রগতির জন্য কাজ করেছেন বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তিনি দেশের মৌলিক পরিবর্তন করেছিলেন। গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। মানুষকে বাকস্বাধীনতা দিয়েছিলেন এবং অর্থনীতিকে মুক্ত করেছিলেন।’

বৃহস্পতিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই দিনে আমাদের শপথ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করবো এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করবো।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ দুর্ভাগ্যের সঙ্গে দেখছি গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে বন্দি করা হয়েছে। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে সমগ্র দেশে দুঃশাসন কায়েম করা হয়েছে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘এই দিনে আমরা খালেদা জিয়া এবং গণতন্ত্রকে মুক্ত করার শপথ নিয়েছি। আন্দোলনে আছি, থাকবো। দেশে যতদিন আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা , মানুষের মুক্তি না আসবে ততদিন বিএনপি মানুষের সঙ্গে থাকবে।’

সেখানে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

/এএইচআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ব্যবসায়ীকে মারধর করে দোকান বন্ধের হুমকি, পদ হারালেন শ্রমিক দল নেতা
স্থানীয় নির্বাচনে শরিকদের নিয়ে কী ভাবছে বিএনপি, জানালেন ফখরুল
রাশেদ খাঁনকে রাজনৈতিক সহকারী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আবদুল অদুদ
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী