নাসিমের কাছে এর চেয়ে বেশি ভদ্রতা আশা করা যায় না: গণফোরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ১৮:৩৭আপডেট : ২৬ জুন ২০১৯, ১৯:১৩

নাসিমের কাছে এর চেয়ে বেশি ভদ্রতা আশা করা যায় না: গণফোরাম একাদশ জাতীয় নির্বাচনের সময় ড. কামাল হোসেন আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন—১৪ দলীয় জোটের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করা এমন মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে গণফোরাম।
বুধবার (২৬ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, ‘নাসিম গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল সম্পর্কে যে কুরুচিপূর্ণ, উদ্দেশ্যমূলক মিথ্যাচার করেছেন, আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম গতকাল মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন
বিবৃতিতে গণফোরাম নেতারা বলেন, ‘ভোটারবিহীন ও আগের রাতে ব্যালটবাক্স ভর্তি করা নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত সেই সংসদের সরকারদলীয় নেতা নাসিমের কাছে এর চেয়ে বেশি ভদ্রতা আশা করা যায় না।’
বিবৃতিতে দাবি করা হয়, ‘জনগণের অংশগ্রহণে গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্টের শক্তিতে ভীত ও গণবিচ্ছিন্ন বর্তমান সরকার মানুষের মধ্যে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টির লক্ষ্যে এ ধরনের মিথ্যাচার করছে।’
জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করে গণতান্ত্রিক আন্দোলন সফল করার মধ্য দিয়ে এ ধরনের ধৃষ্টতার জবাব দেওয়া হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরির প্রশ্নে হাইকোর্টের রুল
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরির প্রশ্নে হাইকোর্টের রুল
হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় সেলিম প্রধান গ্রেফতার
হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় সেলিম প্রধান গ্রেফতার
অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের আরও দুই সদস্য গ্রেফতার
অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের আরও দুই সদস্য গ্রেফতার
চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী
চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে