হরতালের সমর্থনে রাজধানীতে নাগরিক ঐক্যের মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৯, ১৩:০৯আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৩:০৯

হরতালের সমর্থনে রাজধানীতে নাগরিক ঐক্যের মিছিল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে আলাদাভাবে মিছিল করেছে নাগরিক ঐক্য। অন্যদিকে হরতালের সমর্থন দিয়ে বাম জোটের মিছিলে অংশ নিয়েছে বাংলাদেশ ন্যাপ ও এনডিপি।
রবিবার (৭ জুলাই) দুপুরে মিছিল নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে পল্টন মোড়, প্রেসক্লাব হয়ে পল্টনের এসে শেষ হয়।
মিছিলে অংশ নেয় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম, আতিকুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান, নুরুর রহমান জাহাঙ্গীর, যুব ঐক্যের সাবেক আহ্বায়ক শাহিনুল আলমসহ অনেকে।
এদিকে রবিবার সকাল ৭টার দিকে নয়াপল্টন বাম জোটের হরতালের মিছিলে অংশ নেয় বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া ও এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতাল পালনের মধ্য দিয়ে জনগণ প্রমাণ করেছে তারা এই মূল্যবৃদ্ধি মানে না। হরতাল পালন করায় দেশবাসীকে অভিনন্দন।’
গ্যাসের মূল্য বৃদ্ধি অযৌক্তিক দাবি করে মোস্তফা বলেন, ‘বিশ্ববাজারে গ্যাসের দাম যেখানে কমছে সেখানে বাংলাদেশে দফায় দফায় দাম বৃদ্ধি করে লুটেরাদের স্বার্থে জনগণের পকেট কাটা হচ্ছে। সরকারের দুর্নীতি ও ভুল নীতির দায় জনগণ নেবে না।’

/এএইচআর/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিএপিপির সভা: মঙ্গোলিয়ার পথে বিএনপির প্রতিনিধি দল
আইসিএপিপির সভা: মঙ্গোলিয়ার পথে বিএনপির প্রতিনিধি দল
বিলম্বিত হতে পারে ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচ!
বিলম্বিত হতে পারে ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচ!
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
বিদ্যুৎ বিভাগের দাবি ঘাটতি নেই, গ্রাহকরা বলছেন ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়
বিদ্যুৎ বিভাগের দাবি ঘাটতি নেই, গ্রাহকরা বলছেন ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ