১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা বাম জোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৯, ১৩:৩৩আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৩:৩৪

১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা বাম জোটের গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আগামী ১৪ জুলাই (রবিবার) জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। রবিবার (৭ জুলাই) আধাবেলা হরতাল পালন শেষে পল্টন গোল চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক মোশারফ হোসেন নান্নু।
তিনি বলেন, ‘অনতিবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তা না হলে আগামী ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট। এরপর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে।’
মোশারফ হোসেন নান্নু আরও বলেন, ‘আমরা সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন। তা না হলে আগামী ১৯ জুলাই ঢাকায় প্রতিনিধি সভা করে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। গণ আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করা হবে।’
এর আগে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রাজধানীসহ সারাদেশে আধাবেলা (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে রাজধানীতে আলাদাভাবে মিছিল করেছে নাগরিক ঐক্য, বাংলাদেশ ন্যাপ ও এনডিপি।

/এএইচআর/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৩-এ আবারও মা হচ্ছেন অস্কারজয়ী অ্যান হ্যাথাওয়ে
৪৩-এ আবারও মা হচ্ছেন অস্কারজয়ী অ্যান হ্যাথাওয়ে
বিএনপি অপেক্ষায়, এগিয়ে জামায়াত, আ.লীগ নেতাদের অংশগ্রহণে ধোঁয়াশা
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিবিএনপি অপেক্ষায়, এগিয়ে জামায়াত, আ.লীগ নেতাদের অংশগ্রহণে ধোঁয়াশা
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত