আ.লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠক বিকালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৯, ০৮:৪১আপডেট : ১২ জুলাই ২০১৯, ০৮:৪৪

আওয়ামী লীগ

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠক আজ (শুক্রবার, ১২ জুলাই) অনুষ্ঠিত হবে। বিকাল চারটায় উপদেষ্টা পরিষদ এবং বিকাল সাড়ে চারটায় কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হবে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বৈঠক দুটি হবে। এতে সভাপতিত্ব করবেন তিনি।

বুধবার (১০ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের সই করা  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে সময়মতো বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

ক্ষমতাসীন দলের সূত্র জানায়, এ দুটি বৈঠকে দলের আগামী সম্মেলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দলের অভ্যন্তরীণ সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হবে। এতে উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা নির্বাচন করেছেন এবং যারা তাদের সমর্থন করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া, দলের নেতাদের সাংগঠনিক সফরের প্রতিবেদন নিয়েও কথা হতে পারে।

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
হাতকড়া নিয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা
সর্বশেষ খবর
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে মিশর
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে মিশর
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা